somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু অলস মস্তিষ্কের অনুর্বর চিন্তা চেতনা................../:)/:)

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখালেখি আমার মস্তিষ্কের ব্যর্থ চেষ্টা মাত্র। তবুও আজ কেন যেন মনে হচ্ছে মস্তিষ্কে ইউ পি বেড়ে গেছে। ইউ পি মানে আনবিলিভেবল পাওয়ার। এটা কি আনবিলিভেবল পাওয়ার নাকি ইউজলেছ পাওয়ার কে জানে।
একটা কবিতা দিয়ে শুরু করি। যেহেতু গত কাল এবং আজ হরতাল।

“ আমাদের রাজনীতি চলে বাঁকে বাঁকে
প্রত্যেক মাসে তার হরতাল থাকে।
পার হয়ে যায় দিন পার হয় মাস
পুলিশের পিটুনিতে করি হাঁসফাঁশ।
মিছে মিছে ছোটাছুটি লাথি আর কিল
পুলিশ কে মারে শুধু ইটপাটকিল।”

কবিতা পরে অনেকের মনে অনেক প্রশ্ন জেগে উঠেছে সম্ভবত। মনেই রেখে দিন তা। কারন এটা নিছক একটা বেরসিক কবিতা চর্চা মাত্র।:P

আমার নিজের কিছু নিত্যদিনের দেখা ঘটনা শেয়ার করি। আমার রবিবার ছাড়া প্রায় প্রতিদিনই ভার্সিটি যাওয়া লাগে। বেশিরভাগ সময় লোকাল বাসে যায়। আমার একটা আনুমানিক ধারনা যে মাসে গড়ে বিশ দিনই আমি আসা এবং যাওয়ার পথে ভাড়া নিয়ে তর্কাতর্কি দেখি, মাঝে মাঝে তা হাতাহাতি মারামারি তে ও রুপ নেয়। গত পরশুদিনের একটা ব্যাপার আমাকে খুব মর্মাহত করল। আমার বাসা শনিরআখড়া হওয়ায় সাইনবোর্ড থেকে ছাড়ে অনাবিল সুপার সার্ভিস এ উঠি নিত্যদিনের মত। বাস মোটামুটি সিটভর্তি ছিল। যাত্রাবাড়ী তে আমার পাশের লোক নেমে যায় এবং যাত্রাবাড়ী থেকে উঠা আরেক ভদ্রলোক(ভদ্র কিনা শিওর না) উঠে। ভাড়া দেয়ার সময় বুঝলাম যে আমার আর ঐ ভদ্রলোকের গন্তব্য একই। দুজনেই মালিবাগ রেলগেইট নামব। সাধারনত শনির আখড়া থেকে মালিবাগের ভাড়া হচ্ছে ১৫টাকা এবং যাত্রাবাড়ী থেকে ১০টাকা। ঐ ভদ্রলোক ৮ টাকা ভাড়া দেয়। ২ টাকা নিয়ে কনট্রাক্টরের সাথে তুমুল ঝগড়া। বাসাবো থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত ঝগড়া চলতে থাকে। শেষে ২ টাকা না দিয়েই নেমে যান। নেমেই দেখি রাস্তার পাশের দোকান থেকে একটা বেনসন সুইছ নিলেন। সিগারেট টা ধরিয়ে মাত্র ২টান দিয়ে সামনে দিয়ে যাওয়া ফাল্গুন পরিবহনের একটা গাড়িতে উঠে পরেন এবং সাথে সাথে সদ্য ধরানো সিগারেট টা ফেলে দেন। একটা বেনসন সুইছ এর দাম ৮টাকা।
আমি ভাবি এই লোক ২মিনিট আগে ২টাকার জন্য তুমুল ঝগড়া করে আর এখন ৮ টাকার সিগারেট ফেলে দেয়। আমার প্রশঙ্গ সিগারেট নয়, ২ টা টাকা মাত্র।
মানুষের বিবেক কেমন ! আমরা ১০ মিনিট জ্যামে আটকে থাকলে হাঁপিয়ে উঠি আর যারা পুরোদিন এই যানজটের মধ্যে দিয়ে আয় করার পথ খুঁজে বেরায় তাদের হাতে ২টাকা দিতে আমাদের মন দেয় না আর হাজার টাকা শপিং মলে ঘুরে, সিগারেট খেয়ে নষ্ট করি। তাহলে আমাদের মন কেমন ? আমাদের বিবেক কেমন ? আমার অনুর্বর নষ্ট মাথায় এর উত্তর মিলে না। /:)/:)/:)


আমার কথায় ভুলবুঝলে তা নিজদায়িত্বে নিবেন। আমি জাস্ট একটা খারাপ লাগা শেয়ার করলাম। পড়লে ও ধন্যবাদ, না পড়লেও ধন্যবাদ। :|
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×