somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি মমি করে রেখে দেয়া যেত!

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'আপ' এনিমেটেড মুভিটার কথা প্রায়ই আমার মনে হয়। অনেক আগে যখন দেখেছিলাম, তখন Fredricksen -র জায়গায় নিজেকে ভাবতাম আর মনে মনে 'Ellie' র মত কাউকে খুঁজতাম...

অবশেষে তার সন্ধানও পেলাম এবং গত এক বছর যাবৎ 'Ellie' মানে আমার বউ মেহেরুন এর সাথে সংসার জীবনের একটি বছর পূর্ণ করলাম। এই সময়ে একটি বিষয় আমার কাছে পরিষ্কার যে, তার সমস্ত চিন্তা চেতনা জুড়ে থাকে কেবলই আমার মঙ্গল কামনা। নিশ্চিতভাবে বলতে পারি, সে আমাকে যতটা ভালবাসে সেটা বোঝা আমার সাধ্যের অতীত।

কিভাবে এবং কতভাবে কাউকে ভালবাসা যায়, তা সে আমকে দেখিয়েছে। আমিও যে কারও কাছে মূল্যবান হতে পারি, আমাকেও যে ভালবাসা যায়, তা আমাকে সে বুঝিয়েছে। প্রতিদিন সকালে আমার অফিসের ড্রেস রেডি করে জুতো মুছে সে আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আমি কখনই তাকে সাহায্য করি না। কিভাবে যেন, আমি কিছু বলার আগেই সে বুঝে যায় আমার কি দরকার। কিন্তু, সে মুখে বললেও আমি তার কথা বুঝতে চাই না। সারাদিন, অফিসে কাজ করে সে আর আমি দুজনেই বাসায় ফিরি। কিন্তু, যে যায় রান্নাঘরে আর আমি হয়তো ফ্রেশ হয়ে টিভি দেখি। সে ক্লান্ত শরীরে প্রতিদিন আমার জন্য আমার পছন্দের বিকালের নাস্তা তৈরী করে। বারণ করলেও শুনতে চায় না। সে বলে "তোমার হাসি মুখ দেখতে আমার ভাল লাগে..."। কিন্তু, আমি কখনই তাকে কিছু তৈরী করে খাওয়াতে পারি না। শশুড়বাড়ীতে অহরহই তাকে অবহেলার মুখোমুখি হতে হয়। হয়তো, মেয়ে আর ছেলের বউ এক নয় বলে। সে সবকিছুই সহ্য করে আমার কারণে। সে তার বাবা-মা'র কাছেও কিছু জানায় না, আমার কথা ভেবে।

এখন সে প্রায় আটমাসের অন্তঃসত্ত্বা। অসম্ভব শরীর খারাপ সত্ত্বেও গত ৩রা মার্চ সে আমার জন্মদিন পালন করল। আমার জন্য গিফট কিনল। গত বছর থেকে সে আমার জন্মদিন উদযাপন করে আসছে। সে বলেছে, যতদিন সে বেঁচে থাকবে ততদিন এইদিনটাকে সে স্মরণীয় করে পালন করবে। তীব্র শারীরিক ব্যাথা-যন্ত্রণার মাঝেও সে আমার সাথে হাসি মুখে কথা বলে। সেও আমার কাছ থেকে তা আশা করে। কিন্তু, আমি পারি না। তার মন খারাপ হলে, আমি তার মন ভাল করতে পারি না। সে সারারাত ব্যাথায় ঘুমাতে না পারলেও তখনই আমার ঘুম ভাঙ্গায় না। আমিও মড়ার মত নাক ডেকে রাত পার করে দেই। তার যন্ত্রনার কিছুই সে আমকে বুঝতে দেয় না। সে সারাদিনে আমার কথা যতবার ভাবে, তার সিকিভাগও হয়তো আমি ভাবি না। আমি মাঝে মাঝে তাকে বলি "আমি তোমকে অ - - -নে - - - ক ভালবাসি।" সে বলে "আমিও"।

সময় অনন্ত, আমদের জীবন সে তুলনায় অতিক্ষুদ্র। ভাবি, আমরা কেউই একসময় থাকবো না, ধুলায় লুটাবে আমাদের অস্থিমজ্জা। আজকের এই ভালবাসা-আবেগ সবই অতীত হয়ে যাবে। কেউই জানবে না আমাদের কথা। মাঝে মাঝে মনে হয়, আহা...যদি ধরে রাখতে পারতাম আমাদের এই জীবনটাকে...যদি পারতাম আজকের এই ক্ষণটাকে মমি করে রাখতে...

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

লিখেছেন নতুন নকিব, ১৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

তায়াম্মুম: ইসলামী শরীয়তের সহজীকরণ নীতি ও বাস্তব প্রয়োগ

ছবি সংগৃহীত।

ভূমিকা

ইসলাম একটি বাস্তবমুখী, মানবকল্যাণমুখী এবং সহজীকরণভিত্তিক জীবনব্যবস্থা। এর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার ওপর কখনোই তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব... ...বাকিটুকু পড়ুন

?

লিখেছেন স্প্যানকড, ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৭



ছবি নেট



কবে যে ছুঁয়েছি বিষের পেয়ালা
ঠিক মনে নেই
তবে বিষ ছড়িয়ে গেছে সারা গায়
এ বেশ সকলে টের পায়।

কবে যে কাকে খেয়েছি শেষ চুমু
কবে যে কাকে বলেছিলাম ভালোবেসে
আয়,
একটু... ...বাকিটুকু পড়ুন

মাচাদোর পদক, ট্রাম্পের গিফট ব্যাগ: একটি বিনিময় কাহিনী

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:১২


মারিয়া কোরিনা মাচাদো যখন হোয়াইট হাউসের করিডোর দিয়ে হাঁটছিলেন, তার হাতে ছিল একটা ছোট্ট বাক্স। বাক্সের ভেতরে একটা সোনালি পদক, যেটা পাওয়ার জন্য পৃথিবীর লাখো মানুষ সারাজীবন লড়াই করে যায়।... ...বাকিটুকু পড়ুন

চ্যাটের পানি পেটে যায় চুমা দিলে জাত যায়

লিখেছেন আজব লিংকন, ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:৩৪


খেলবো কিন্তু হাত মিলাব না। মুরুব্বির একটা কথা মনে পড়ে গেল। একদিন মুরুব্বি কইছিলো, "চ্যাটের পানি পেটে যায় চুমা দিলে জাত যায়।" মুরুব্বিকে প্রশ্ন করেছিলাম, কথাটার মানে কি? তিনি বলেছিলেন,... ...বাকিটুকু পড়ুন

ইরানের আন্দোলন ও সাম্রাজ্যবাদী আমেরিকা

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৫


ইসরায়েলের চাপ সত্ত্বেও আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে না, কারণটা বোধহয় এতে আমেরিকার বেশি লাভ নেই। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যেমন সৌদি আরব, কাতার বা ওমান এ হামলার বিপক্ষে।... ...বাকিটুকু পড়ুন

×