কবিতা: প্রণয় প্রলাপ (প্রথমাংশ)
২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সন্তপনে খুব নীরবে বুকের জমির দখল নিলে,
কেউ জানে নি।
একলা আমার সবটুকু আকাশ জুড়ে ছিলে,
কেউ দেখেনি।
নদীর বুকে দাড় বেড়ে এতটা পথ সঙ্গে এলে,
কেউ বুঝে নি।
পাথরঘেরা প্রাচীর ভেঙ্গে মায়াভরা বসতি গড়লে,
কেউ শুনেনি
অমন করে দিন পুরোলো,
রাত গড়িয়ে প্রভাত হলো।
কেউ বুঝেনি।
সন্তপনে অমন করে,
একযুগ আগে আপন হলে।
কোলাহলের বাসিন্দারা,
কেউ বুঝে নি,
আমার বুকের গেরস্থালী।
কেউ দেখেনি।
একলা আমি অতটা পাড়ি দিলাম
বুকের ঘরে তোমায় নিয়ে।
নদীর সাথে নীরবতা যেমন করে জড়িয়ে থাকে
শশ্রুষাহীন অতটা পথ বয়ে এলাম
কেউ জানেনি,
কেউ দেখেনি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন