somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(১/ ৩৫৯) ফজলি আম

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখানে ধারাবাহিক ভাবে ৩৫৯ টি আমের বর্ননা বিশদভাবে (জন্ম কথা, খাদ্যমান, রং, আকার, চামড়া, আঠিঁ, গাছ, পাতা, গড় ওজন, পাকার সময় ইত্যাদি) তুলে ধরবো। সাথেই থাকুন আর নো কমেন্ট প্লিজ বাট সাজেশন।

আজকের বিষয়ঃ ফজলি আম

ফলের রাজা আম আর আমের রাজা ফজলী। আমের মধ্যে ফজলী আম সবচেয়ে জনপ্রিয় ও সমাদৃত। আমটির উৎপত্তি ভারতের মালদহ জেলায়।

কথিত যে, ফজলী বিবি নামে এক বৃদ্ধা মহিলার বাড়ি থেকে প্রথম এই জাতটি সংগৃহীত হয়েছিল। র্যা ভেনশ নামের একজন ইংরেজ সাহেব তখন মালদহের কালেক্টর। তিনি আমটির গুণাগুণ জেনে এটিকে ফজলী নামের অভিহিত করেন। বাংলার স্বাধীন সুলতানদের ধ্বংসপ্রাপ্ত রাজধানী গৌড়ের একটি প্রাচীন কুটিরে বাস করতেন ফজলী বিবি। তার বাড়ির আঙ্গিনায় ছিল একটি পুরাতন আমগাছ। এই গাছটি কোন জাতের আমের আঁটি থেকে জন্মেছিল। কেই জানে না। ফজলী বিবি গাছটির খুব যত্ন নিতেন। গাছটিতে প্রতি বছর খুব আম ধরত। সেখানকার নির্জনবাসী ফকির ও সন্ন্যাসীদের তিনি এই গাছের আম দিয়ে আপ্যায়ন করতেন। ফজলী বিবি এই উৎকৃষ্ট জাতের আমটির নাম দিয়েছিলেন “ফকীরভোগ”। র্যা ভেনশ সাহেব একবার অবকাশ যাপনের জন্য ফজলী বিবির কুটিরের নিকটবর্তী এলাকায় ক্যাম্প করেঠিলেন। সংবাদটি জানার পর ফজলী বিবি নিজ গাছের “ফকীরভোগ” আম নিয়ে র্যা ভেনশ সাহেবের সাথে দেখা করেন এবং সেই আম দিয়ে তাঁকে আপ্যায়ন করেন। র্যা ভেনশ আমের স্বাদ গ্রহণ করে এর গুণাগুণে অত্যন্ত মুগ্ধ হলেন। তদপুরি ফজলী বিবির আতিথেয়তায় যারপরনাই সন্তুষ্ট হয়ে আমটির নামকরণ করলেন ফজলী। তখন থেকে মানুষের মুখে মুখে নতুন নামটি চারিদিকে ছড়িয়ে পড়ে। বইপুস্তকেও নামটি এসে যায়। এভাবেই আমটির আসল নাম “ফকীরভোগ” টিরদিনের জন্য মুছে গিয়ে হয়ে গেল ফজলী।


আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফজলী আম উৎপাদনে সবচেয়ে এগিয়ে। অবিভক্ত ভারতের মালদহ ও লখনৌ এলাকায় এর চাষ ব্যাপক ছিল। বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ ব্যতীত বাঘা, চারঘাট এলাকায় উন্নতমানের ফজলী আম ব্যাপকভাবে চাষ হয়ে আসছে। আজ থেকে ২০০ বছর আগে থেকেই বাঘার ফজলী আম কলকাতার বাজারে ব্যাপকভাবে সমাদৃত ছিল। চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম আকারে বড়। বাঘার ফজলী আকারে কিছুটা ছোট হলেও স্বাদেগন্ধে অতুলনীয়। ফজলীর আরেকটি ভ্যারাইটি হল সুরমা ফজলী। এটি অনেকটা ছোট আকারে এবং স্বাদে-গুণে উৎকৃষ্ট। যে সময় আশু বা আগাম জাত এবং মধ্য মৌসুমি জাতের আমগুলো বাজার থেকে চলে যায়, সে সময়ে অর্থাৎ শ্রাবণ-ভদ্র মাসে মালদহ ফজলী বা চাঁপাইনবাবগঞ্জ ফজলী (মহারাজ ফজলী), বাঘা ফজলী ও সুরমা ফজলী ব্যাপকভাবে বাজারে আসতে শুরু রে এবং আস্তে আস্তে গোটা দেশের আমের বাজার দখল করে নেয়। ফজলী আমকে কেন্দ্র করেই মূলত চাঁপাইনবাবগঞ্জ ও বাঘায় আম শিল্প গড়ে উঠেছে। এই দুই এলাকার মানুষের অর্থনৈতিক বুনিয়াদ এবং উৎকর্ষতার ভিত্তিই হচ্ছে ফজলী আমের ভাল উৎপাদন। দিনাজপুর জেলাতেও ফজলী আমের ফলন ভাল।


ফলটি বৃহদাকৃতির। ৫০০ গ্রাম থেকে ১২৫০ গ্রাম পর্যন্ত একেকটি ফজলীর ওজন হয়ে থাকে। আম গবেষনা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, এ জাতের ফল গড়ে লম্বায় ১৩.৮ সে.মি, পাশে ৯.৬ সে.মি , উচ্চতায় ৭.৮ সে.মি এবং গড় ওজন ৬৫৪.৪ গ্রাম। আমটি দীর্ঘ ও কিছুটা চ্যাপ্টা। পাকলে ত্বক সবুজ থেকে কিছুটা হলুদ বর্ণ ধারন করে। শাঁস হলুদ, আঁশবিহীন, অত্যন্ত রসাল এবং সুগন্ধযুক্ত, সুস্বাদু ও মিষ্টি। আমটির খোসা পাতলা। আঁটি বা বীজ লম্বা, চ্যাপ্টা, এবং পাতলা। ফজলী আমের গড় মিষ্টতা ১৭.৫% (চিনির পরিমান)। এই আমের আহারোপযোগী অংশ শতকরা ৭৬.৩ ভাগ। ফজলী আম নাবিজাতের। আষাঢ়-শ্রাবণ মাসে ফল পাকে। ফুল (মুকুল) আসা থেকে পাকা পর্যন্ত সাড়ে পাঁচ মাস সময় নেয়। ফল পাড়ার পর ৭-৮ দিনপাকার জন্য সমংয় নেয়। ফজলী আমের ফলন প্রায় নিয়মিত। একটি স্বাভাবিক ফজলী আমগাছে গড়ে প্রতিবছর ৫০০-৬০০ আম ধরে।

তথ্য গুলো "ফজলি.কম " খেকে সংগ্রহ করা । পোষ্ট টি ছবি ও ভিডিও সহকারে জানতে চাইলে এখানে ক্লিক করুন



বিষয় ভিত্তিক ট্যাগ: আম , Mango , Mango Rajshahi, Mango Bd
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×