somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(৪ / ৩৫৯) গৌড়মতি

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখানে ধারাবাহিক ভাবে ৩৫৯ টি আমের বর্ননা বিশদভাবে (জন্ম কথা, খাদ্যমান, রং, আকার, চামড়া, আঠিঁ, গাছ, পাতা, গড় ওজন, পাকার সময় ইত্যাদি) তুলে ধরবো। সাথেই থকুন আর নো কমেন্ট প্লিজ বাট সাজেশন।

আজকের বিষয়ঃ গৌড়মতি

এই আমটি ল্যাংড়ার চেয়েও অনেক সুমিষ্ট। এর টোটাল সলিউবল সুগার (টিএসএস) প্রায় ২১ শতাংশ। আর ল্যাংড়ার টিএসএস ১৭ থেকে ১৯ শতাংশ। ক্ষিরসাপাত অর্থাৎ হিমসাগরের মিষ্টতা ১৯ থেকে ২০ শতাংশ।

এ ছাড়া অন্যান্য ভালো জাতের ভক্ষণযোগ্য অংশ ৮০ থেকে ৮২ ভাগ, কিন্তু গৌড়মতির ভক্ষণযোগ্য অংশ প্রায় ৯৩ ভাগ। পাকলে আমটি হলুদাভার সঙ্গে সিঁদুরে রঙের মিশেলে অত্যন্ত চমৎকার দেখায়। এর ঘ্রাণও সুন্দর। সম্ভাবনাময় এই আমের প্রতিটির ওজন প্রায় ২৫০ থেকে সাড়ে ৩৫০ গ্রামের মতো। আশ্বিনা থেকে নাবি জাতের বৈশিষ্ট্য এবং ল্যাংড়া থেকে রং, আকৃতি ও স্বাদসহ অন্যান্য বৈশিষ্ট্য পেয়েছে এই জাতটি। এটি গবেষণাগারে সংকরায়িত (ক্রস) করে তৈরি করা কোনো জাত নয়। প্রাকৃতিক নিয়মে এর সৃষ্টি। চাঁপাইনবাবগঞ্জে প্রাকৃতিক নিয়মে জন্ম নেওয়া অত্যন্ত সুমিষ্ট নতুন জাতের আম এটি । এই জাতের একমাত্র গাছটি রয়েছে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের জালু সর্দারের আমবাগানে।
আমের রাজা ল্যাংড়ার চেয়েও মিষ্টি এই নতুন আমটির বৈশিষ্ট্য হলো, এটি আমের মৌসুম শেষে অর্থাৎ আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে পাকতে শুরু করে। ফলে সেপ্টেম্বর পর্যন্ত এই আম পাওয়া যায়। বর্তমানে এ সময় শুধু আশ্বিনা জাতের আম বাজারে পাওয়া যায়। কিন্তু এই আম অত্যন্ত পচনশীল ও পোকাযুক্ত হয়। পক্ষান্তরে নতুন জাতের আমটি ল্যাংড়ার চেয়ে মিষ্টি। এর খোসা ও আঁটি দুটিই পাতলা এবং ছোট হওয়ায় আমটির ভক্ষণযোগ্য অংশও বেশি। এ ছাড়া আমটি সহজেই পচনশীল নয়। ফলে গাছ থেকে পাড়ার প্রায় আট থেকে ১০ দিন পর এটি নষ্ট না হয়ে পাকতে শুরু করে। এ ছাড়া এই আমে পোকামাকড়ের আক্রমণ একেবারে নেই বললেই চলে। তাই উদ্ভিদ বিজ্ঞানীদের ধারণা, নতুন জাতের এই আমটি গোটা দেশে ছড়িয়ে দিতে পারলে আমের জগতে নতুন এক বিপ্লব আসবে।
কৃষিবিদরা নতুন জাতের এই আমটির নাম দিয়েছেন ‘গৌড়মতি’। কারণ শিবগঞ্জের এই এলাকাটি এক সময় প্রাচীন গৌড় রাজ্যের অধীনে ছিল। তাই সেখান থেকে নেওয়া হয়েছে গৌড়। আর অসময়ে অর্থাৎ আমের প্রায় শেষ মৌসুমে এই আমটি বাজারে আসবে বিধায় মানুষের মথ্যে এর চাহিদাও বৃদ্ধি পাবে। সেই অর্থে এই আমটি মতির চেয়েও মূল্যবান। এসব বিবেচনায় আমটির নামকরণ করা হয়েছে গৌড়মতি।
আমবাগান মালিক জালু সর্দার জানান, তিন বছর আগে স্থানীয় শিয়ালমারা এলাকার আম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও আজিজুল হক ছয় বছরের জন্য বাগানটি ১৫ লাখ টাকায় ক্রয় করেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, ‘প্রথম বছর দেখলাম আমের মৌসুম শেষের পথে, তারপরও আমগুলো পাকছে না। তাই সে বছর একেবারে সস্তা দামে তা বাজারে বিক্রি করে দেই। তা ছাড়া ওই গাছে আমের ফলনও ভালো হয়নি। এ অবস্থায় পরের বছর কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করি এবং ফলন ভালো হয়। একটু অপেক্ষা করে সেই বছরের সেপ্টেম্বরের শুরুতে আমগুলো পাকতে শুরু করলে আম খেয়ে অভিভূত হই। পরের বছর সেই আম প্রতি মণ ১১ হাজার টাকা দরে বিক্রি করি। গত বছর এই একটিমাত্র গাছে প্রায় ২৬ মণ আম উৎপাদন হয়।’
তিনি আরো জানান, এই আম গাছটির আনুমানিক বয়স ৩০ বছরেরও অধিক।
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুর রহমান বলেন, ‘লোকমুখে আমটির স্বাদের কথা শুনে দুই বছর ধরে আমগাছটি পর্যবেক্ষণ করি। হর্টিকালচার সেন্টারে এই আমটির গুণাগুণ পরীক্ষা করে দেখা গেছে, মিষ্টতার পাশাপাশি এই আমে অতি উচ্চমাত্রার খনিজ উপাদান বিদ্যমান। ইতোমধ্যে এই গাছের বেশ কিছু কলম তৈরি করা হয়েছে এবং আমরা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। আমরা প্রাথমিকভাবে গৌড়মতি নাম দিয়েছি। পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর এর চূড়ান্ত নামকরণ করা হবে।’
তিনি বলেন, এই আমটি দেখতে অনেকটা ল্যাংড়া ও আশ্বিনা আমের মতো। কিন্তু এই দুটি জাতের সঙ্গে হুবহু মিল নেই। এটি একেবারে প্রাকৃতিক নিয়মে জন্ম নেওয়া অত্যন্ত সুমিষ্ট নতুন জাতের একটি আম। সম্ভবত দৈবক্রমে প্রাকৃতিক নিয়মে আশ্বিনা ও ল্যাংড়া আমের মুকুল হতে পরাগায়ণের মাধ্যমে এই জাতের উদ্ভব হয়েছে।

তথ্য গুলো "ফজলি.কম " খেকে সংগ্রহ করা । পোষ্ট টি ছবি ও ভিডিও সহকারে জানতে চাইলে এখানে ক্লিক করুন



বিষয় ভিত্তিক ট্যাগ: আম , Mango , Mango Rajshahi, Mango Bd
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×