somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাবিপ্রবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ৩ দিন পর শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম!

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে নারীশিক্ষার পথ এখনো দুর্গম, অল্পবিস্তর পড়ালেখা করলেও উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ তুলনামূলক ভাবে খুবই কম। তাই অনেক পরিবারই মেয়েদেরকে উচ্চশিক্ষার পিঠস্থান বিশ্ববিদ্যালয়ে পাঠাতে নারাজ।

সমাজের সকল বাঁধা ডিঙ্গিয়ে এই সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে এসেও যদি মেয়েদের যৌন হয়রানির শিকার হতে হয় তাহলে ব্যাপারটা মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণের পথকে আরো দুর্গম করে দেয়।

অন্ততপক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী যেন কোন প্রকার যৌন হয়রানির শিকার না হয় সেটা আমাদেরই নিশ্চিত করতে হবে, নয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই একই অনিশ্চিত পরিস্থিতি রেখে যাচ্ছি।

যেখানেই নারীদের যৌন হয়রানি করা হবে সেখানেই সেটা সকলে ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে দমন করতে হবে, তাহলেই কেবল নারীদের প্রতি এই যৌন সন্ত্রাস বন্ধ করা যাবে।

প্রাসঙ্গিক খবরঃ শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের একজন ছাত্রীকে ওই বিভাগের পিওন হাত ধরে টেনে নিয়ে অশ্লীল ইঙ্গিত করেছে। ঘটনার দিন (৩০ মার্চ ২০১৪, রবিবার) ব্যাপারটা বিভাগের শিক্ষককে জানানো হলেও কোন উদ্যোগ নেয়া হয়নি।
পরদিন লিখিত অভিযোগ করার পর বিভাগের প্রধান ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং ঐ বিভাগেরই আরেক শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাসির উদ্দিন ওই মেয়ে সম্পর্কে বাজে মন্তব্য করেন।

ঘটনার পর ৩ দিন ওই পিওন বিভাগে কাজ করেছে, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি, তাই বাধ্য হয়েই ওই বিভাগের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে উপাচার্য বরাবর তিন দফা দাবি নিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়,

দাবিগুলো হচ্ছে
১। অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বহিষ্কার এবং তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার করতে হবে।
২। কুরুচীপূর্ণ মন্তব্য করার জন্য ড. নাসির উদ্দিনকে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে আর এমন মন্তব্য করবে না বলে মুচলেকা দিতে হবে
৩। ঘটনার ৪ দিন পরও বিভাগ কেন কোন ব্যবস্থা নেয়নি তার কারণ দেখাতে হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিভাগের শিক্ষক ড. শামীমা তাসনিমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং আজ ১২.৩০ মিনিটে আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হবে, দাবি পূরণ না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

মূললেখা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×