সৃষ্টির শুরু থেকে প্রত্যেকটা জিনিসেই পক্ষে বিপক্ষে মতামত থাকে। কেউ হ্যাঁ, তো কেউ না। এটাই রীতি এটাই নিয়ম। তবে তার ব্যতিক্রম যে নেই তা কিন্তু নয়। বাংলাদেশে রাজনীতি, ধর্ম, বাণিজ্যসহ সব কিছু নিয়েই মানুষ আজ দ্বিধাবিভক্ত। দেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের জনগন আজ বিভক্ত। এর পিছনে রাজনৈতিক প্রভাব ব্যাপক ভাবে কাজ করছে। রাজনৈতিক বৈষম্য, প্রভাব বিস্তার, সুবিধা ভোগসহ নানাবিধ কারনে জনগন কয়েকটি ভাগে ছিন্নভিন্ন হয়ে গেছে। ধর্মীয় দিক বিবেচনায়ও মানুষ আজ বিভক্ত। বিশেষ করে মুসলিমদের মধ্যে এই বিভক্তি দৃশমান বেশি। সুন্নী-শিয়া, আলিয়া-কওমী আরো কত যে মত পার্থক্য! এছাড়া ধর্মীয় মৌলিক পার্থক্য তো আছেই। সব থেকে ভয়াবহ বিরোধপূর্ণ অবস্থা সৃষ্টিতে রাজনৈতিক দলের চরমপন্থা বেশ ভাল ভূমিকা পালন করে চলেছে।
তবে এত অনৈক্যের মাঝেও একটা জায়গায় দেশের আপামর জনগন আজ এক ছায়ায়। কোন ভেদাভেদ, রেষারেষি নেই। আছে একসাথে এক মঞ্চে উৎসবের আমেজ। আর সেই আমেজ ফিরে আসে ক্রিকেট মাঠে। টাইগারদের হুঙ্কারে যখন বিশ্ব কেঁপে ওঠে। তখন দেশের হাজার মতের মানুষ এক মঞ্চে উপনীত। আমরাি কি পারিনা আমাদের এই ঐক্যমত দেশ গঠনে, যোগ্য নেতৃত্ব গঠনের কাজে লাগাতে? অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে কি পারিনা ক্রিকেটের এই ঐক্যমতকে পুঁজি করে নতুন ঐক্যমত প্রতিষ্ঠা করতে? সেই অপেক্ষা আর কত দিন????
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




