
দেশের শীর্ষ প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজার লন্ডনীদের উপজেলা হিসেবে সর্বত্র পরিচিতি লাভ করছে। তাই অনেকে বিয়ানীবাজার উপজেলাকে ‘দ্বিতীয় লন্ডন’ বলে আখ্যা
দিয়ে থাকেন। এখানকার প্রবাসীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার নিয়ামক শক্তি হিসেবে রাষ্ট্রের কাছে স্বীকৃত। মূলত এখনো বাংলাদেশের অথনৈতিক মূল ভিত্তিটা প্রবাসীদের উপর নির্ভর করে। আবার এই প্রবাসীদের সিংহভাগ হচ্ছেন বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
বিয়ানীবাজাnobojugরের প্রবাসীরা প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠিয়ে থাকেন দেশে। যার সিংহভাগ অর্থ দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শিল্প-কলকারখানা পরিচালিত হচ্ছে। এছাড়া বেসরকারীভাবে প্রবাসী উদ্যোক্তারা বিভিন্ন উৎপাদনমুখী খাতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন। দেশের দারিদ্র্য দূরীকরণে যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন তারা। পাশাপাশি বিদেশের মাটিতে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করে নিজের সুনামের পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করছেন। দেশের আর্থ-সামাজিক েেত্র অবদান রাখার মতো বিদেশের মাটিতেও তারা সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। কিন্তু এখানকার প্রবাসীদের নানা সমস্যা রয়েছে। নিজ জন্মভূমির উন্নয়নে তাদের আগ্রহ থাকা সত্ত্বেও অনেক সময় নানা কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। তবে বিনিয়োগে আকর্ষণ ও সরকারিভাবে প্রবাসীদের সহযোগিতা আরো বৃদ্ধি করলে দেশের সার্বিক অর্থনীতির মন্দাভাব অচিরেই দূর করা সম্ভব বলে অর্থনীতিবিদরা মনে করেন। দেশে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হচ্ছে বিয়ানীবাজার উপজেলা। প্রায় সাড়ে ৩ লাখ জনসংখ্যার এই উপজেলায় প্রায় ৮৫ ভাগ পরিবারের কেউ না কেউ প্রবাসে রয়েছেন। বিশাল এই জনগোষ্ঠির অর্থনীতির মূল উৎস এই প্রবাসীরা। এখানকার মানুষ সবচেয়ে বেশি থাকেন যুক্তরাজ্যে। এরপর আছেন মধ্যপ্রাচ্যে। এছাড়া মালয়েশিয়াসহ ইউরোপের আরো কয়েকটি দেশে এখানকার লোকজন বসবাস করেন। তবে বড় একটি অংশ স্বপ্নের দেশ আমেরিকায়ও বসবাস করেন। ফলে সরকারি এক হিসাবে দেখা যায় এ অঞ্চলের লোকজন সরকারি চাকরিতে খুব কমই রয়েছেন।
বিয়ানীবাজারের প্রবাসীরা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নে অনেকটা এরাই এখন গুরুত্বর্পূণ মাধ্যম। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে উপজেলার আর্থ-সামাজিক েেত্র অবদান রাখাকে স্পষ্ট প্রমাণ করে। প্রবাস থেকে কষ্টাজিত অর্থ এলাকার উন্নয়নে ব্যয় করতে বিয়ানীবাজারের প্রবাসীদের কোন পিছু টান নেই। শুধু নিজের জন্য বিলাসবহুল বাড়িই তারা নির্মাণ করছেন না, পাশাপাশি গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে সহায়তাসহ গরিব লোকজনের আর্থিক সহায়তা দিয়ে দারিদ্র্য দূরীকরণে যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি বিদেশের মাটিতে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করে নিজের সুনামের পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করছেন। দেশের আর্থ-সামাজিক েেত্র অবদান রাখার মতো বিদেশের মাটিতেও তারা সমানতালে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। লন্ডন, আমেরিকা, ইতালি, ফ্রান্স, গ্রীস, কানাডা, মালেশিয়াসহ বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এখানকার প্রবাসীরা দতার সাথে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তারা বিদেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করে তহবিল সংগ্রহ করে এখানকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ অবদান পালন করে যাচ্ছেন। এদিকে যুক্তরাজ্যে প্রাবাসীদের সহযোগিতায় বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম নামক স্থানে ক্যান্সার হাসপাতাল নির্মাণ করছেন। বিভিন্ন দেশে অবস্থানরত বিয়ানীবাজারের প্রবাসীরা সম্মিলিত এবং কেউ কেউ ব্যক্তি উদ্যোগে সংগঠন তৈরী করে আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে, যুক্তরাজ্য ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি, বিয়ানীবাজার পৌর কল্যাণ সমিতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, বিয়ানীবাজার সমাজ কল্যাণ পরিষদ ইতালি, ইসরাফ তসিরা ফাউন্ডেশন, ফতেহপুর সমাজ কল্যাণ সংস্থা ইউকে সহ বিভিন্ন সংগঠন উল্লেখ করার মত। প্রতি বছর বিয়ানীবাজারে প্রবাসীরা প্রায় ১ হাজার কোটি টাকা রেমিটেন্স প্রেরণ করে থাকেন। প্রবাসীদের বিপুল পরিমাণ রেমিটেন্সকে ল্য করে বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ৩৮টি শাখা রয়েছে। প্রায় ৩২টি ব্যাংকের অন্তত ৩৮টি শাখায় ব্যাংক ড্রাফট ও অনলাইনের মাধ্যমে (ইন্সট্যান্ট ক্যাশ) বিপুল অংকের এই রেমিট্যান্স আসে। এছাড়া হুন্ডি ও বিভিন্ন অবৈধ পন্থায়ও আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা।
এই অর্থের সিংহভাগ জমি কেনা, বাড়ীঘর নির্মাণসহ পারিবারিক ব্যয় নির্বাহ ও নিত্য ভোগ বিলাসেই ব্যয় হচ্ছে। এই টাকা পরিকল্পিতভাবে শিল্পকারখানাসহ উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্য দিকে দেশের সার্বিক অর্থনীতির চাকা আরো সচল হবে। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরী বলে সচেতন মহল মনে করেন। তবে প্রবাসীদের টাকায় ভর করে ‘দ্বিতীয় লন্ডন’ বিয়ানীবাজার এখন বদলে যাওয়ার জোয়ারে ভাসছে। উপজেলার সর্বত্র বইছে পরিবর্তনের হাওয়া। এখানকার গ্রামের সাধারণ মানুষদের মধ্যে লেগেছে আভিজাত্য আর আধুনিকতার ছোঁয়া, বসত বাড়িতে গড়ে উঠেছে হাই রাইজ বিল্ডিং। গ্রামগুলোতে প্রতিনিয়ত সব নতুন নতুন পাকা বসতঘর তৈরী হচ্ছে। বাড়ছে পরিবেশ, স্বাস্থ্য, শিা সহ সামাজিক সচেতনতা। গ্রাম থেকে বিনোদন উৎসবে আগের দিনের পালাগান, যাত্রা, পুঁথিপড়া অনুষ্ঠান হারিয়ে গেছে। সেগুলোর পরিবর্তে ঘরে ঘরে টিভি, ভিসিডি, ডিভিডি, কম্পিউটার আর ল্যাপটপ জায়গা করে নিয়েছে। দেশের সার্বিক সমাজ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়ায় শহুরে জীবনের মত অনেকেরই বসবাস। তবে গ্রামগুলীতে এখনও সমাজবদ্ধ জীবন ঠিকই আছে। সামাজিক শালিস বিচারও হয়ে থাকে। সমাজপতিদের অহেতুক খবরদারি অনেকাংশেই কমেছে। গ্রাম্য মোড়লদের উচ্চবিত্তদের প্রতি যে আন্তরিক মনোভাব মধ্য ও নিম্ন বিত্তদের প্রতি তাতে কিছুটা ভাটা পড়ে আছে। গ্রামের মেয়েরাতো অনেক আগে থেকেই স্বাস্থ্য শিা ও বাল্য বিবাহ সম্পর্কে যথেষ্ট অবগত। অনেকে বিয়ানীবাজার শহর ছেড়ে আধ্যাত্মিক রাজধানী সিলেট আবার অনেকেই ঢাকায়ও লেখাপড়া করে। কৃষি পেশায় আধুনিক সব প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু কৃষি জমির পরিমাণ দিন দিন কমছেই। প্রবাসীদের কারণে আর্থিক দিক দিয়ে বিয়ানীবাজার উপজেলার শতকরা প্রায় ৯০ ভাগ লোকই সাবলম্বী বলে জানা গেছে।maran

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



