somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পর্শক পুরুষ, স্পর্শিত নারী এবং কিছু স্পর্শকাতর বিষয়

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড ভীড়ের বাস....হয়ত মুগদা, বাসাবো থেকে রামপুরা বাড্ডা হয়ে উত্তরা যাবে। বা অন্য কোনো রুটে। বাসের সামনের তিনটি সীট মহিলাদের জন্যে সংরক্ষিত হলেও বাসে মহিলাদের সংখ্যা তারচেয়ে অনেক বেশী। অতএব দাড়িয়ে আছেন অনেকেই। যাদের পাশে দাড়িয়ে আছেন আরও অনেক পুরুষ। ভারতীয় বিভিন্ন কৌতুকে ট্রামের মধ্যে এই ধরনের ভীড়ে পারষ্পারিক স্পর্শময়তার যে মজার (!) কাহিনী আমরা পড়ি তার মহড়া আমাদের বাসগুলোতেও হয়। [ ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছি না কারন কি ঘটে তা আমরা সবাই ই জানি]। তাই মাঝেমধ্যে কাউকে হয়তো ঝগড়া করতে দেখি বাসে কোন পুরুষকে বলছেন ঠিকঠাক দাড়ানোর জন্যে। আরে সেই ব্যাক্তিটি তো ঠিক ভাবেই দাড়িয়েছেন মানে তিনি যেভাবে দাড়াতে তিনি চেয়েছেন আরকি। এরই মধ্যে আবার কেই হয়ত সামনের স্টপে নামবেন। যে প্রক্রিয়ায় তিনি ভীড় ঠেলে বের হবেন তা হয়ত ভালো পুরুষেরা (!!!!) করেন না। বলে রাখা ভালো আমিও মহাপুরুষ বা ভদ্রলোকের মধ্যে পড়িনা। স্পর্শিত সেই নারীটির হয়ত কিছুই বলার থাকে না। আবার অনেকে বলেন তারা নাকি কিছু বলতে চান না। তারা বিষয়টিকে এনজয় করেন। যারা বলেন এটা তাদের ব্যাপার। আমি কোন রেজুলেশন দিতে চাই না।

ভীড়ের লোকাল বাস থেকে আসা যাক রিকশায় ভ্রমনে। এখানে পাশের পুরুষটি অপরিচিত নয়। আমার এক বান্ধবী এমই এক রিকশা ভ্রমনে আমাকে জিজ্ঞেসা করেছিলো আমি দিন দিন এতো মোটা হচ্ছি কেন। উত্তরে বলেছিলাম, মোটা হবার সুবিধা হচ্ছে কোন মেয়ের সাথে রিকশায় উঠলে বেশ ঘেষাঘেষি করেই বসা যায়। প্রচন্ড আমুদের বিষয়। বান্ধবীটি মজা ভেবে উড়িয়ে দিলো আরেকটি সত্যকে। পৌরুষিক সত্য।

আবার বাস,ট্রেন ইস্যু। তবে এবারেরটা ইন্টার সিটি। একলা কোন পুরুষ বাসে ট্রেনে উঠেছেন এবং মনে মনে পাশে কোন সুন্দরী সহযাত্রী আশা করেননি এমনটা দুর্লভ। অন্তত আমি সেই দুর্লভ দলের না। কিন্তু ভাগ্য এদের সাথে খুব একটা সমীহ হয় না। আমার অধিকাংশ একলা ভ্রমনের সঙ্গী আঙ্কেল বয়সী উপদেশ প্রদানকারী শ্রেনী। যাদের ভাগ্য সুপ্রসন্ন কিন্তু তারা কথা বার্তা চালাতে পারেনি তাদের সহযাত্রীদের সাথে তারা কেউ কেউ আবার আশ্রয় নেন স্পর্শ-আনন্দের কাছে। ব্রমনের সময়ে ঘুমানো যেহেতু অপরাধ নয় তাই ঘুমের ভানটি( অথবা সত্যিকারের ঘুম) বেশ কাজে দেয়। কি কাজ করে ব্লগাররা আশা করি জানেন।

ভীড় সবসময় স্পর্শ-আনন্দের তীর্থস্থান। খুব ভীড়ের যায়গা গুলোতে কিছু মানুষ প্রায়ই জুটে যায় যারা ঘুরে ঘুরে এই স্পর্শ আনন্দ লাভ করেন। ছুটির দিনের বানিজ্য মেলার স্বন্ধ্যা, ঈদের গাউসিয়া মার্কেট কিংবা প্যাসেঞ্জার লিফট। আপনি হয়ত অভিজ্ঞতা পাননি, আমি পেয়েছি। আমরা পেয়েছি। যাদের অন্তরটা কৃষ্ণকায় বলে আপনি দাবি করেন।

ফ্যান্টাসি কিংডমের ওয়াটটার ওয়ার্ল্ড গিয়েছেন? ওগুলো এখনো এই লেখায় উল্লেখিত আম ঘটনার পর্যায়ে আসেনি। যেমনটি আসেসি কোন সাধারন লাইনে আপনার সামনে দাড়ানো নারীটি এবং আপনি।

আমরা মহাপুরুষ হতে পারিনি তবে পেরেছি পুরুষ হতে। ধারন করেছি আদি অকৃত্রিম পৌরুষিক সত্য।
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×