somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদআত মানেই বর্জনীয় নয় ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব বিদআতই বর্জনীয় নয়। বরং যেসব বিষয় বিদআতে সাইয়িয়াহ অর্থাৎ কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর খিলাফ, সেগুলো বর্জনীয়। যেমন ইসলামের নামে ভোট, নির্বাচন, গণতন্ত্র করা, হরতাল করা, লংমার্চ করা, কুশপুত্তলিকা দাহ করা, টিভি দেখা ও টিভিতে প্রোগ্রাম করা ইত্যাদি।
আর যা বিদআতে হাসানাহ অর্থাৎ কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ সম্মত তা সুন্নতের অন্তর্ভুক্ত। এ বিদআতে হাসানাহ তিন প্রকার। ১. ওয়াজিব, ২. মুস্তাহাব-সুন্নত, ৩. মুবাহ।
এ সম্পর্কে হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
عن جرير رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سن فى الاسلام سنة حسنة فله اجرها واجر من عمل بها من بعده من غيره ان ينقص من اجرهم شىء.
অথ: হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি দ্বীন ইসলামে কোন উত্তম বিষয় বা আমলের প্রচলন করলো, তার জন্য প্রতিদান বা ছওয়াব রয়েছে এবং তার পরে যারা এই আমল করবে তাদের জন্য ছওয়াব বা প্রতিদান রয়েছে, অথচ এতে তাদের ছওয়াবের কোন কমতি করা হবে না।’ (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
উল্লেখ্য, বিদআতে হাসানাহকে বিদআত লিদদ্বীনও বলা হয় অর্থাৎ যা দ্বীনের জন্য সাহায্যকারী। কেউ কেউ আবার এই বিদআতে হাসানাহকে বিদআতে লুগাবীও বলে থাকেন। অর্থাৎ যদিও শাব্দিক অর্থে বিদআত বলা হয়েছে প্রকৃতপক্ষে তা সুন্নতেরই অন্তর্ভুক্ত। কারণ উক্ত হাদীছ শরীফ-এ ‘সুন্নত’ শব্দটিই প্রকৃতপক্ষে উল্লেখ রয়েছে।
এছাড়া হাদীছ শরীফ ও ফিক্বাহ’র কিতাবসমূহে স্বয়ং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের মাধ্যমে উদ্ভাবিত অনেক আমলকেও বিদআত অর্থাৎ বিদআতে হাসানাহ বা উত্তম বিদআত উল্লেখ করা হয়েছে। যেমন মিশকাত শরীফ-এ উল্লেখ আছে, “আমীরুল মু’মিনীন হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তারাবীহ নামায নিয়মিতভাবে জামায়াতে পড়ার আমল জারী বা উদ্ভাবন করার পর তিনি নিজেই বলেন-
نعمت البدعة هذه.
এ পদ্ধতিটি উত্তম বিদআতের অন্তর্ভুক্ত।”

অনুরূপভাবে ফিক্বাহ’র বিখ্যাত কিতাব ‘দুররুল মুখতার’-এর ১ম খ- ৩৬২ পৃষ্ঠায় উল্লেখ আছে-
كذالك نقول فى الاذان بين يدى الخطيب فيكون بدعة.
অর্থাৎ- তৃতীয় খলীফা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উদ্ভাবিত জুমুআর দিনে মসজিদের বাইরে একটি আযান বৃদ্ধি করা ও পূর্বের আযানকে (যা বর্তমানে ছানী আযান নামে পরিচিত) মিম্বরের সম্মুখে, খতীবের সামনে নিয়ে আসার আমলকেও বিদআত তথা বিদআতে হাসানাহ বলে উল্লেখ করা হয়েছে।
আর হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
ما راه المؤمنون حسن فهو عند الله حسن.
অর্থ: ‘মু’মিনগণ যা ভাল মনে করেন তা আল্লাহ পাক- উনার কাছে ভাল বলেই বিবেচিত।’ (মিশকাত শরীফ)
এখন কথা হলো, আমীরুল মু’মিনীন হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম ও দুররুল মুখতার কিতাবের মুছান্নিফ কি জানতেন না যে, খুলাফায়ে রাশিদীন বা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের আমলগুলো সুন্নতের অন্তর্ভুক্ত? অবশ্যই জানতেন। তাহলে উল্লেখিত আমলকে উনারা বিদআত বলে উল্লেখ করলেন কেন? যেহেতু উল্লেখিত আমলগুলো আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে দ্বীনের খাতিরে বা দ্বীনের সাহায্যের জন্য নতুন উদ্ভাবিত কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ সম্মত আমল। তাই লুগাতী বা শাব্দিক অর্থে উক্ত আমলকে বিদআত বা বিদআতে হাসানাহ বলা হয়েছে। হাক্বীক্বীত এগুলোও সুন্নত তথা সুন্নতে ছাহাবা’র অন্তর্ভুক্ত। কেননা হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে-
عن العرباض ين سارية رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتى وسنة الخلفاء الراشدين المهدين تمسكوا بها وعضوا عليها بالنواجذ.
অর্থ: হযরত ইরবায ইবনে সারিয়া রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু বর্ণনা করেন, নূরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘তোমাদের জন্য আমার সুন্নত ও খুলাফায়ে রাশিদীনগণের উদ্ভাবিত সুন্নতগুলো অবশ্যই পালনীয়। তোমরা তা মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে আকড়ে ধরে থাক।’ (মিশকাত শরীফ)
অতএব, বিদআত মাত্রই পরিত্যাজ্য বা বর্জর্নীয় নয়। যদি বিদআত মাত্রই পরিত্যাজ্য হয় তবে তারাবীহ নামাযের জামাআত ও জুমুআর আযানকেও পরিত্যাজ্য বা বর্জনীয় বলতে হবে। আর এটা বললে কি ঈমান থাকবে? কস্মিনকালেও ঈমান থাকবে না।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×