somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী ড্রেস কোড - কি ধরনের পোষাক পরবে মুসলমান?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথাকথিত নামধারী মাওলানা, মুফতী, মুহাদ্দিছ, ইসলামী চিন্তাবিদরা তাদের পুঁথিগত বিদ্যা জাহির করার জন্য প্রায়শই মুখস্থ বুলি আউড়ায়, Islam is the complete code of life. অথচ পোশাকের ব্যাপারে তারাই আবার গ-মূর্খের ন্যায় বলে থাকে যে, ‘ দ্বীন ইসলাম উনার মধ্যে কোনো Dress code নেই অর্থাৎ পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দিষ্ট কোনো পোশাক নেই, অঞ্চল ভেদে পোশাক-পরিচ্ছেদ ভিন্ন হতে পারে।”
এ সমস্ত নামধারী মাওলানা, মুফতী, চিন্তাবিদরা যে কত বড় গন্ড-মূর্খ তা সহজেই অনুধাবন করা যায়। কারণ পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে পুরুষ-মহিলা সকলের পোশাক কেমন হবে তার স্পষ্ট বর্ণনা আছে। মুসলমান পুরুষের জন্য সুন্নতী পোশাক হবে কোর্তা, লুঙ্গি, টুপি, পাগড়ি, রুমাল ও নালাইন বা স্যান্ডেল। ছিহাহ সিত্তাহ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, ফতহুল বারী, ওমাদাতুল ক্বারী, শামী উনাদের মধ্যে উল্লেখ আছে যে, কোর্তা হবে কোণাবন্ধ, নেছফুছাক, সূতি কাপড়ের, গুটলিওয়ালা। বুখারী শরীফ, শামায়িলুত তিরমিযী, মুসলিম শরীফ, ইবনে মাযাহ উনাদের মধ্যে উল্লেখ আছে যে, লুঙ্গি বা ইজার হবে সিলাইবিহীন।
তিরমিযী শরীফ, মিরকাত শরীফ, মিশকাত শরীফ উনাদের মধ্যে উল্লেখ আছে যে, মাথার টুপি হবে সুতি, সাদা, গোল, চার টুকরা বিশিষ্ট, মাথার সাথে লেগে থাকবে। আদাবুন নবী, শামায়েলে তিরমিযী উনাদের মধ্যে উল্লেখ আছে যে, টুপির উপরে ৩ হাত, ৭ হাত বা ১২ হাত কালো, সাদা বা সবুজ পাগড়ি পরিধান করতে হবে। আল মুরশিদুল আমিন, উস্ওয়াতুর রসূল, ছিহাহ সিত্তাহ উনাদের মধ্যে উল্লেখ আছে যে, পাগড়ির উপরে আড়াই হাত, পৌনে তিন হাত বা তিন হাত মাপের বর্গাকৃতির রুমাল পরতে হবে। শামায়েলে তিরমিযী, জামউল ওসায়েল, আদাবুন নবী উনাদের মধ্যে উল্লেখ আছে যে, স্যান্ডেল বা নালাইন হবে দু’ফিতা বিশিষ্ট। উল্লেখ্য, প্রতি ফিতা আবার দুই পরদ হবে। (ক্রস বেল্ট) যা সম্পূর্ণ চামড়া নির্মিত ও খয়েরী রঙের।
অন্যদিকে মেয়েদের পোশাক হচ্ছে সেলওয়ার, কামীছ, ওড়না, সেন্ডেল। মিশকাত শরীফ, সীরাতে ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাদের মধ্যে উল্লেখ আছে যে, সেলোয়ার হবে কলিদার যার নিচের দিকে পায়জামার মতো ঢোলা নয় বরং বর্ডারযুক্ত চিপা, যা চোস্ত নয়। কামীছ পুরুষের ন্যায়; তবে পুরুষের গুটলী সামনের দিকে আর মেয়েদের গুটলী কাঁধের উপরে এবং কামীছ পূর্ণ হাতা বিশিষ্ট নেছফুছাক হবে। আর ওড়না হবে চাদর জাতীয়।
উপরোক্ত দলীল ভিত্তিক আলোচনার দ্বারা খুব সহজেই বুঝা যায় যে, তথাকথিত নামধারী মাওলানা, মুফতী, মুহাদ্দিছ, ইসলামী চিন্তাবিদদের তথাকথিত ফতওয়া, আলোচনাগুলো সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বানোয়াট।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×