যায় দিন ভালো , আসে দিন খারাপ ( ছড়ায় ছড়ায় ২০১২ )
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজনীতিতে ভয়াল ছবি
বিশ্বজিতের লাশ
গুমও হল এই বছরে
নেতা ইলিয়াস ।
লুকিয়ে ছিলো থলের মাঝে
বেরুলো বিড়াল
সংসদ চুপ ছিলো তাই
টকশোতে ঝাল ।
শেয়ার বাজার ধসে এবার
হারালো পুজি কত্ত
সংসদেও দারুন হিট
দরবেশ তত্ত্ব ।
জট খোলেনী বছর জুড়ে
পড়েনী ধরা খুনী
এমন আর মরবে কত
সাগর এবং রুনী ।
বিশ্বব্যাংক একদিকে আর
অন্যদিকে সরকার
কষ্টে কাটে , কাটছে তবু
সময় প্রতিক্ষার ।
রামুজুড়ে দেখা গেল
সাম্প্রদায়িক বিষ
বছর শেষে তারই প্রমান
হিস হিস হিস ।
হলমার্ক তাজরীন উড়ালসড়ক
কেলেঙ্কারি কেলেঙ্কারি
বছর শেষে তাইতো সবাই
দীর্ঘশ্বাস ছাড়ি ।
বিশ্বজুড়ে কেপেছে সবাই
ভুল মায়ান মিথে
বছর শেষে দেশ কেঁপেছে
হাড় কাঁপানো শীতে ।
ক্রিকেট মাঠে জয়জয়কার
চার এবং ছয়ের
সুখের খবর , বড় খবর
সাগরসীমা জয়ের ।
বছর জুড়ে আলোচনা
পেপার জুড়ে ফিচার
আশার খবর শেষের দিকেই
যুদ্ধাপরাধের বিচার ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন