somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:-B :-B :-B :-B :-B :-B :-B :-B দুষ্টানুকাব্য

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১

ভালোবাসি বলে তোমায়
ঠাই দিলাম এই বুকে
কিন্তু তুমি আদালতে
মামলা দিলে ঠুকে।

নারী নির্যাতন,৪২০ আর
নতুন ধারা ও হলো যোগ
তোমার দেয়া কষ্ট নিয়ে
করছি এখন কারাভোগ।

২

ছাত্র হোক,ছাত্রী হোক
টিউশনি চাই দুটি
সপ্তাহে পরা তিনদিন আর
বাকিগুলো ছুটি।
পডাব বাংলা ইংলিশ
হিস্টি্ আর ম্যাথটা
দিতে হবে স্বাধীনতা
সাথে ওই বেতটা।
অংকে একটু কাচা হলে
নেবোনা সে রিস্ক
মাসের বেতন মাস শুরুতে
৩০০০টাকা ফিক্সড।
ছাত্র হলে খানিক ভালো
ছাত্রী হলে আরো
আমি কিন্তু মানুষ ভালো
ভিলিব করতে পারো ।

৩
তুমি আমি -২

হয়তো শেষবারের মতো
দেখলাম তাকে-লাগছিলো বেশ
ঠিক তখনি মনে হলো
এইতো,এই বুঝি শেষ।
মুখে তার হাসি ছিলো
বলছিলো চোখ ভিন্ন কথা
এদিক ওদিক সবদিকে শুধু
আমায় দেখার ব্যাকুলতা।
কিছুই বলিনি,শুধু বললাম
"খোদা হাফেজ,আসি"
মুখ ফোটে তবু হয়নি বলা
"তোমাকেই ভালোবাসি"



১
বাড়বে যতই-
তোমার আমার দুরত্ব
বুঝবে ততই-
এই প্রেমিকের গুরত্ব।
২
প্রেম-
নাটাইবিহীন ঘুড়ি,
এসো-
দু'জন মিলে উড়ি।

৩

প্রেমহীন একা সে,
মুখ তাই ফ্যাকাসে।
৪
ভেবে দেখ একবার
আমি ছাড়া তুমি কার।


৫
হৃদয় তোমার দুর্বোধ্য এক ধাধা
হাজার চেষ্টা বিফল গেলো
বুঝলাম আমি গাধা।
৬
আমার তরে দু'ফোটা জল
চোখের কোণে রাখিস,
অলস প্রহর নষ্ট সময়
আমার কথাই ভাবিস।

৭
কাটা সবি থাকুক গাছে
ফুলগুলো সব তোমার হোক,
আজকে শুধুই বাসো ভালো
যতই থাকুক অভিযোগ।


মেঘবালিকা

মেঘবালিকা তোমার দু'ঠোট
লাজুক লাল
মেঘবালিকা আমার মনে
এখন ঘোর বর্ষাকাল।
মেঘবালিকা তোমার কানে
ফোটে রঙ্গিন কর্নদুল
মেঘবালিকা আমার চোখে
দেখি শুধুই সর্ষেফুল।

ফেইসবুক কাব্য

দেখে তুমি রাগলে ভীষন
ফ্রেন্ডলিস্ট ফেইসবুকে,
অন্য পথটি ধরলে ঠিকই
সব রিলেশান চুকে ।
২
ডেকে আনো কাজী-
রিলেশানশীপ স্টাটাসটা
পাল্টাবো আজি।
৩
তাতে আমার কি যায় আসে?
নাইবা তুমি করলে কমেন্ট
আমার স্টাটাসে ।
৪
শাহরিয়ার ভাই বদ লোক
আসো তাকে মারি poke ।
৫
একবার শুধু accept করুক
friend করে নিক আমায়
পরে তার মন গলাবো
কে আর বলো থামায় ।
৬
বসে বসে ভাবতে থাকি
কি লিখি NOTE এ
হাবিজাবি কি সব লিখি
ছড়া হয়না মোটে
ঠিক যখনি আইডিয়া পাই
মুখে হাসি ফোটে ।
৭
ভয় করিনা বুলেট বোমা
vampire কিংবা ghost
আঁতকে উঠি যখন দেখি
পাওনাদারের wall post

পরিস্থিতি অনুযায়ী কাব্য

"out of sight does not mean out of mind"

out of sight
তাতে কি
তুই তো আছিস
mind এ

ধারের টাকা
শোধ দিয়ে যা
দেরীর জন্য
ফাইন দে ।

হারামী শালা
gf আমার
পড়ছিলো তোর ফান্দে

সব হারিয়ে
সেই বেচারি
মুখ লুকিয়ে কান্দে।


২
বন্ধু আমার,এমন দিনে
miss করছি তোকে
আমায় যদি miss না করিস
দেবো ভীষন বকে

নব্বই পরবর্তী ছড়া

হঠাত করে জেগে উঠি
আবার ঘুমিয়ে পরি
হঠাত করে বসতে শিখি
আবার সবাই মরি


হঠাত করে না বলে দেই
আবার বলি হা
যে পথটি কাটায় ভরা
সে পথে দেই পা


মাঝে আবার ঘুরে'ও দাড়ায়
হাতছানিতে হাতও বাড়াই
কিছু সময় খুব আশা পাই
বাকিটা হতাশাই .

দুষ্টানুকাব্য (আফসোস, কেহ কহিল না "পুলক, তোমার চোখ এত লাল কেন")

তোমার ফোনের অপেক্ষাতে
রাতে ঘুম হয়নি কাল
তবুও মেয়ে দেখলে নাতো
চোখ'দুটি যে বেজায় লাল ।

ভেংচি কেটে বললে ঠিকই
চটপটিটা ঝাল কেন
তবুও মেয়ে বললে নাতো
'' দু'চোখ তোমার লাল কেন ? "

শিরোনামহীন ছড়াগুলো

১ >
ভালবাসি বলেছি তাই
তোমার মুখে গোলাপী আভা
যা বলেছি
শুনেছে নাকি তোমার বাবা
২ >
তুমি চাইলে আমার জীবনটা নাও
তাতেও আমি রাজি
ফাসির মঞ্চেও দাড়িয়ে বলব
"তোমাকেই ভালবাসি "
৩ >
কাটা সবই থাকুক গাছে
ফুলগুলো সব তোমার হোক
আজকে শুধুই ভালোবাসো
যতই থাকুক অভিযোগ
৪ >
পথ হারিয়ে হাটছি একা
পৃথিবীর এক 'কোনে
কই গেলি সব বন্ধুরা আজ
পড়ছে তদের মনে .
৫ >
ক্লীয়পেত্রা ভেবে তাকে
হতে চাইলাম সিজার
police বেটা ধরে আমায়
বানালো eve-teaser
৬ >
এ আগুন কেমনে নেভাই
হৃদয় পুরাই পুড়ে ছাই
শালিক জোড়া ঘুরে ঠিকই
আমি ঘুরি একেলাই .

৭ >
বন্দর
কান ধর .
৮ >
আমার হৃদয় candle নয়
অল্পতে যা গলে
হৃদয় আমার অন্য কিছু
ভিজলেও তা জলে

১০ >
এমন ছেলে কোথায় পাবে
যেমনটা এই আমি
হীরার টুকরা ছেলে তো নই
হীরার চেয়েও দামী

চিরকুট

শুনে রাখুন সাহারা
বেডরুম নয়, দেশ পুরোটাই
দিতে হবে পাহারা ।
জানতে চাই আমি তুমি
জানতে চায় তাহারা
ছোট্ট শিশু মেঘ কেন আজ
বাবা এবং মা হারা ।

এস এম এস কাব্য ( পাঠিয়ে দিন প্রিয় কাউকে )

মেয়ে তুমি এমন করে
দূর থেকে আর তাকিয়ো না
তোমার আমার এই ব্যাবধান
পূরণ কর রাখিয়ো না

এই পোড়া মন শুধুই পুড়ে
তুমিও একা পুড়িয় না
বলুক লোকে মন্দ কথা
ওসব গায়ে মাখীয়ো না
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×