চিরকুট ( পাঠিয়ে দিন প্রিয় কাউকে )
১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
বালিকা
আমার ছাতার নিচে এসো
হোক সেটা কম দামী
তোমার মাথা আগলে রেখে
ভিজবো না হয় আমি |
ইতি
বালক
২
বালিকা
থাকো শান্তিতে
বুকের বামপাশের স্থানটিতে |
ইতি
আমি
৩
বালিকা
মনের রাজ্যে আমার স্বৈরতন্ত্রের পতন হোক | এসো, ক্ষমতা ভাগাভাগি করি |
ইতি
স্বৈরাচার
৪
বালিকা
সস্তা প্রেমের যুগজমানায়
প্রেম যদি চাও গাঢ়
এইতো আমি কাছেই আছি
চাইলেই আসতে পারো |
ইতি
বালক
৫
প্রিয় জলপরী
ইচ্ছে হলেই চলে এসো
বৃষ্টি ফোটায় ঝরে
কসম খোদার রাখবো তোমায়
শক্ত হাতে ধরে |
ইতি
কচুপাতা
৬
বালিকা
ভালোবাসার টানে -
হুডখোলা রিকশা চেপে
চলো বৃষ্টিস্নানে |
ইতি
ছাতা
৭
বালিকা
তুমিই আমার ঘুম করেছো লুট
মাঝরাতে তাই দিলাম তোমায়
প্রেমের চিরকুট |
ইতি
ভ্যাম্পায়ার
৮
দুরবালিকা
"সামনে এলেই মুখটা তুমি বাঁকাও
দুরে যেতেই পিছন ফিরে তাকাও"
কেন?
ইতি
লুকিং গ্লাস
৯
বালিকা
প্রেমসাগরে, তুমিই আমার তীর
তোমায় ছাড়া এখন আমার
দুনিয়া অস্থির |
ইতি
জ্যাক
১০
বালিকা
হোক কলঙ্ক
শেখাবো প্রেমের অঙ্ক |
ইতি
সুকান্ত ভট্টাচার্য
১১
ব্রুটাস
টাইম থাকতে পিছু ছাড়
আমার প্রিয় বালিকার |
ইতি
সিজার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন