somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আজম নামের চরিত্রটা নিয়ে আমরা একটু চিন্তিত

১২ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লগ ২ || জানুয়ারী ১২ , ২০১২ ( পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী )

আজ আমার সহকর্মী জানাল সে আমার ব্লগের লেখা পড়তে গিয়ে মানুষের একটা বৈচিত্রময় দিক বের করেছে । আমি একটা জরুরী যোগাযোগ চ্যানেল খোলা রেখে বিশ্রাম নিচ্ছিলাম । আমার সহকর্মী জরুরী যোগযোগ চ্যানেলটা ব্যবহার করার কারণে বিশ্রাম থেকে উঠতে হল । [১]

সে জানাল, প্রথম পাতায় হলুদ রঙ্গের "দৃষ্টি আকর্ষণ" দেয়া পোষ্ট পড়ে গোলাম আজম নামক এক ব্যক্তির গ্রেফতারের কথা সে জানতে পেরেছে । গ্রেফতার মানে যে আটক বা বন্দি করা সেটা সে ডিকশনারী থেকে বের করেছে এবং তার অনুমান ছিল গোলাম আজম মানব প্রজাতির খারাপ উদাহরণ । কিন্তু মন্তব্যগুলো এবং গোলাম আজম সম্পর্কিত অন্যান্য লেখা পড়ে সে তার অনুমাণ সঠিক কিনা বুঝতে পারছে না - কেউ তাকে ভাল বলছে, কেউ বলছে খারাপ । তাই সে আমার সাহায্য চাইছে ।

যেসব তথ্য সে পেয়েছে সেগুলো আমাকে দেখালো, আমিও অবাক হলাম । তবে উনি স্বপ্রজাতিকে মেরে ফেলার নির্দেশ দিয়ে ছিলেন এই জিনিসটা ভালো না । আমাদের জগতে স্বপ্রজাতির সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি হিসেবে সবগুলো চ্যানেল দিয়ে উচ্চ তরঙ্গ পাঠিয়ে তিলে তিলে মারার শাস্তি আছে । এটাই সবচেয়ে বড় শাস্তি এবং শুরু থেকে কেউ এই অপরাধ করে নি ।

গোলাম আজম নামের ব্যক্তি যদি অপরাধ করে থাকে তবে তার শাস্তি এতো দেরীতে হচ্ছে কেনো এটার কারণ বিশ্লেষণ করতে আমাদের বেশ বড় একটা তরঙ্গ[২] খরচ করতে হচ্ছে । ওয়েব নামক জিনিসটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু স্ববিরোধী তথ্যগুলো দেখে আমরা একটু শঙ্কিত হয়ে পড়েছি । তথ্যের নির্ভরযোগ্য উৎস নিয়ে আজ ঘন্টাখানেক আলোচনা হল ।

আমাদের সব তথ্য জমা থাকে কেন্দ্রীয়ভাবে, সবাই একই নির্ভরযোগ্য সুত্র থেকে তথ্য পায় - পৃথিবীবাসির এমন কিছু নেই ?

[১] আমরা বিশ্রাম নেবার সময়ে একটা জরুরী যোগযোগ চ্যানেল বাদ দিয়ে সবগুলো বন্ধ রাখি । মানুষের বিশ্রাম (যেটাকে ঘুম বলে) টাও একই কার্যপদ্ধতির মনে হল । আমাদের বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন ।
[২] আমরা একসাথে চিন্তা করতে পারি । এই সময়ে সবাই একটা নির্দিষ্ট তরঙ্গ ব্যবহার করে ভাবে ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×