somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাঙকাটা এবং তৃষ্ণা.............

২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনাটা স্কুল লাইফের শেষদিকে....কেলাশ টেনে.. আমরা সবাই বায়োলজি প্রাকটিক্যাল করবো..ল্যাবে আছি..সেখানে ব্যাঙ কাটা হবে। আমি আমার লুকাল এরিয়ায় বশিররে ১০ টাকা দিয়া তার মুদি দোকানের মাচার তল থাইকা বিশাল এক কুনোব্যাঙ কালেক্ট করছিলাম...সেইটারে ক্লোরোফরম দিয়া জারে ফালায়া রাখছি। স্যার কেলাসে ছিল.... তারে হেডস্যার ডাকায়, উনি আমি আসতেছি-কুনো গন্ডোগোল করবা না বইলা-বাড়ায়া আর আসার নাম করতেছেন না।

পুলাইপাইন তো পুংটা। :Dতারা কেউ কেউ মোমের প্লেটে কাটাকুটি খেলা আরম্ভ করলো। কেউ কেউ দুইটা ব্যাঙরে একত্রে কইরা রুমান্টিক কাজকর্ম করানো যায় কিনা তার টেরাই করতে ছিলো। আর আমার দুই দুস্ত মোকলেস(ছদ্দনাম) আর আলাম (ছদ্দনাম) খুজতেছিলো পানির বোতল। তাদের খুব পিপাসা পাইছে। আমার কাছে আইছে- আমি কই পানি তো নাই শেষ। হেরা দুইজনে খুজতে লাগলো বিভিন্ন শেলফের চিপায়। তারপর একটা তৃষ্ণার বোতল পাইয়া তা ঢকঢক কইরা দুইজন দুইজনের গলায় ঢাললো।

আমি আমার ব্যাঙটারে পিন করছি। এরাম সময় মোকলেস আর আলাম আইসা বললো, দোস্ত আমাগো মাফ কইরা দে আমরা আধাঘন্টা মধ্যে মইরা যাইতেছি। আমি তো আইতকা উঠলাম। ক্যান কি করসোস। তারা জবাবে যা বললো তা শুইনা আমি তো থ। এক বোতলে ফরমালিন আছিলো তারা সেইটা ভাগেযোগে খায়া ফালাইচে। এখন তাদের পেটব্যাথা করতেছে, চোখে ঝাপসা দেখতেছে, মাথা ঘুড়ানো সহ নানা উপসর্গ দেখা দিছে ( আসলে ওইডা খাওয়ার হেতেগো মাতায় আইছে ফরমালিন খায়া ফালাইলাম নাকি??!!!)। সারা কেলাসে হইচই পইড়া গেল। স্যার হেডুর রুম থাইকা দৌড়ারা আইলেন।

সমস্ত ঘটনা শুইনা স্যার মিটি মিটি হাসেন..কি নিষ্ঠুর!!!!! X(পোলা দুইটা মইরা যাইতেছে তাদের হাসপাতালে নেওন দরকার। একটু পর তার হাসি আরো বিস্তৃত হয়।

আমরা সবাই অবাক হয়া স্যারের দিকে তাকায়া আছি। হেরপর স্যার রহস্য ভাঙলেন। স্যারে ভাষ্যে যা জানা গেল হেইডা হইলো এর আগে কোন এক পুংটা পোলায় তৃষ্ণার বোতলে মুইতা ল্যাবে রাইখা গেছে। অনেকদিন এমনে থাকায় সেইটা পানির মতো ডিসকালার হইছে এবং আমার দুই দুস্ত সেই জিনিস পানি মনে কইরা গলঃধকরন করছে। কেলাসে হাসির হড়রা বইয়া গেল। আর হালারা বাথরুমের দিকে দৌড়াইলো ওয়াশ হইতে।:D

হেরপর দুইটারে ধইরা আমি স্কুলের সামনের চটপটি খাইছিলাম। আমারথিওরী আছিলো চটপটিও তো ময়লা-জীবাণু দিয়া ভরা--তো মুত আর জীবণুযুক্ত চটপটিতে কাটাকাটি হইয়া পজেটিভ জিনিস উৎপন্ন হইবো।B-)

আলাম আছে এখন অষ্ট্রেলিয়ায়।
মোখলেস আয়ারল্যান্ডে।
এই দুইটারে মিস করি।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৫
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×