somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা ব্যাংক ঋণখেলাফি সিন সিনারী অফ বাংলাদেশ !!

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গঠনা-এক
গত দুই দিন আগে আমার গ্রামের বাড়ির এক চাচা আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন জরুরী ভিত্তিতে আমার সাথে দেখা করতে চায়। জিজ্ঞাসা করলাম কী হয়েছে ? বলল দরকার আছে। আমি বললাম, ঠিক আছে আজ সন্ধায় দেখা হবে। সন্ধার সময় উনি আসলেন, জিজ্ঞাসা করলাম, বলেন কেন ? উনি বললেন স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে উনি পাচ হাজার টাকার কৃষি লোন নিয়েছিলেন দুই বছর আগে। এখন নোটিশ দিয়েছে টাকা পরিশোধ করার জন্য উল্লেখিত তারিখের মধ্যে না দিলে ব্যাংকে গচ্ছিত জমির নিলাম হবে। আমি বললাম দিয়ে দিন, ঝামেলা শেষ হয়ে যাবে। উনি বললেন,সমস্যা অন্যখানে, আমি জিজ্ঞাসা করলাম, কেন টাকা নেই আপনার কাছে ? উনি বললেন, টাকা তো নেই, কিন্তু টাকা পরিশোধের সময় ও হাতে নেই। বললাম মানে ? উনি বললেন, টাকা পরিশোধের শেষ তারিখ ছিল অক্টোবরের ১০ তারিখে, কিন্তু আমি নোটিশ হাতে পেয়েছি অক্টোবরের ১৫ তারিখে । এখন কী হবে ? আমি বললাম দেখা যাক কী হয়। তারপর তাত্ক্ষণিক ব্যাংক ম্যানেজার কে ফোন দিলাম, এই গুলো কী ? এমন হলো কেন ? ম্যানেজার উত্তর দিলেন, ভাই খুব পেরেশানে আছি, তারিখটা ভুল হয়ে গেছে। তারিখটা হবে, নবেম্বরের ১০ তারিখ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। চাচা কে বলে দিলাম ঈদ এর পরে টাকা দিলে ও চলবে। চাচা চলে গেলেন।


গঠনা-দুই
কোনও এক ব্যাক্তি গাজীপুরের জনতা ব্যাংকের যেকোনো একটি শাখা থেকে ২০ হাজার টাকা লোন চেয়েছিলেন, ব্যাংক জামানত হিসেবে ওই ব্যক্তির কাছে চেয়েছিল দুই বিঘার একটি দলিল, যদিও বর্তমান বাজার মূল্যে ওই অঞ্চলে দুই বিঘা জমির মূল্য কম করে হলেও প্রায় আশি লাখ টাকা। সেখানে ২০ হাজার টাকার জন্য উনি দুই বিঘা জমির দলিল দিতে পারেনি বলে। উনি লোন পাওয়ার অযোগ্য ঘোষিত হয়েছজিল। প্রাসঙ্গিক ওই ব্যাক্তির মোট জমির পরিমাণ ছিল মাত্র ১৫ কাঠা। কিন্তু উনি আর ব্যাংক থেকে কাঙ্খিত লোন নিতে পারেননি।


হলমার্ক কর্তৃক ব্যাংক লোনের পরিমাণ ছিল মোট ২,৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। বিষয়টি খুব বেশি না বলে মন্তব্য করেছিলেন আমাদের অর্থমন্ত্রী। যদিও তিনি পরবর্তীতে উনার বক্তব্য প্রত্যাহার করেছিলেন। এখন আমিও বলছি, এই ২,৬৮৬ কোটি ১৪ লাখ টাকা তেমন কোনও বিগ এমাউণ্ড না। যদি টাকা গুলো কোনও ভাল উদ্যোক্তার হাতে যেত। কিন্তু এমন এক উদ্যোক্তার হাতে টাকা গুলো গিয়েছে, যেখানে টাকা গেলে বলা চলে, টাকা ও নাই উদ্যোক্তা ও নাই। মানে একটি নিরব প্রতারক।


ভেবে পাচ্ছি না, যেখানে একটি গরীব শ্রেণীর কৃষক আশি লাখ টাকার সমমূল্যের জমির ব্যাংক গ্যারান্টি রাখতে পারেনি বলে ২০ হাজার টাকা লোন পায়নি সেখানে একজন খানবীর কী করে ২,৬৮৬ কোটি ১৪ লাখ টাকার বিপরীতে প্রথমে ৬০ একর জমির দলিল জামানত। এরপর জামানত হিসেবে সাড়ে ১০ একর জমির দলিল। দিয়ে এত গুলো টাকা নিল ? জানি এই গোপন রহস্য বেদ করা আমার কেন, আমার চৌদ্দ পুরুষের ক্ষমতা নেই।


পরের জাগা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানটা আমার খুব প্রিয় শিল্পী আব্দুল আলিমের গান। সেই গানের মত বাস্তব একটি গঠনা মনে হলো গতকাল কে আমার কাছে, জানতে চান কিভাবে সেটা ? এই ২,৬৮৬ কোটি ১৪ লাখ টাকা টাকা ফেরত দেওয়ার জন্য ২০ বছর সময় চেয়ে গত ৩০ সেপ্টেম্বর সোনালী ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিল তানভীর মাহমুদ। বেটার সাহস আছে বলা চলে, গোপন না এই মুহূর্তে তানবীর মাহমুদের হাতে দুদকের তথ্যমতে ৬-৭ হাজার কোটি টাকার সম্পদ আছে।

বিশ্বাস করতে পারছি না, এর মধ্যে ২,৬৫০ কোটি টাকার জমি আছে তার নামে। ঢাকার মিরপুর এলাকায় রয়েছে ৫-৬টি বাড়ি, চালু ও নির্মাণাধীন ৭০টি গার্মেন্ট, ৮৬টি দামি গাড়ি, ৫ হাজার গরুসহ বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে তার নামে। তার মানে সে কোনও টাকা তার করেনি। বরঞ্চ এই কয়েক মাসে সে আরও টাকা মুনাফা করেছে।
ধন্যবাদ তানবীর কে।


ঈদের ছুটির মধ্য দিয়েই বন্ধ হয়ে যাচ্ছে বহুল আলোচিত হলমার্ক গ্রুপ। গরু বিক্রি করে গত রোববার গভীর রাত পর্যন্ত শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। বাকি বেতন দেওয়া হবে বুধবার। তার পরেই কার্যত বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠানটি। জালিয়াতির মাধ্যমে ঋণের নামে ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এ প্রতিষ্ঠানে চার মাস ধরে কোনো কাজ নেই। হলমার্কের ৩৪ জিএমের মধ্যে ৩২ জন এরই মধ্যে চাকরি ছেড়ে চলে গেছেন। শ্রমিক ছাড়া শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা নেই। কোনো ব্যাংক এলসি খুলতে রাজি হচ্ছে না, নগদ টাকা নেই; কাজ পাওয়ারও সম্ভাবনা নেই। এ রকম পরিস্থিতিতে হলমার্কের ৮৪ প্রতিষ্ঠানের মধ্যে চালু থাকা ২৫টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলমার্কের প্রধান কার্যালয়ের মাঝারি শ্রেণীর কর্মকর্তারা। কারখানা বন্ধের কারণে প্রায় ২০ থেকে ২৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন।

ধন্যবাদ........হ্যাপি ব্লগিং।

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×