somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনার উড়াউড়ি

০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই কম বেশি ভাবি, তবে আমি মনে হয় একটু বেশিই ' ভাবি '। ভাবনা গুলো কোনো সূচনা উপসংহার না গুছিয়েই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে মনের মাঝে, মোহাচ্ছন্ন করে ভবিষ্যতের কোনো আকাশ কুসুম চিন্তায় অথবা অতীতের কোনো ভূলের অসংখ্য বিকল্প সমাধানের উপায় ভাবিয়ে।

ভাবনা গুলো কখনো প্রচন্ড সুখানুভুতি সৃষ্টি করে সমস্ত মন প্রাণ ভরিয়ে রাখে আবার কখনো কোনো না পাওয়ার কষ্টটাকে জমাট বাধিয়ে আরও দূর্বিষহ করে তোলে।

তবুও ভাবি, কারণ ভাবতে ভালই লাগে, কোনো টাকা পয়সা লাগে না, কারো কাছে কৈফিয়ত দিতে হয়না, শুধু আপন মনে কথা বলে নিজের ছোট জগৎ টাতে সবকিছু ঠিকঠাক করে নেয়া।

' কেন সেদিন অনেক গুলো মেসেজ লিখেও ওকে পাঠালাম না শেষ পর্যন্ত ' , ' কেনই বা আজ বন্ধুকে ধাম করে ঐ কথাটা বলতে গেলাম ', ' কেন গতকাল এমন অতি সাধারণ একটা ভূল করলাম ' - এই জাতীয় হাজারও ভাবনার অবর্নণীয় কষ্ট শেষ পর্যন্ত " কেন কেন " আক্ষেপের মধ্য দিয়ে করুণ পরিণতি হয়।

চোখ আর মনের মাঝে ঘোর ধরানো আনন্দ অনুভূতির কথা আর নাই বা বল্লাম।

মাঝে মাঝে ভাবি, এই সব বিচ্ছিন্ন ভাবনা গুলো যদি লিখে রাখতে পারতাম তা হলে আজ হয়ত ভালই লেখক হতে পারতাম। কিন্ত বিধি বাম, লিখতে বসলেই সব ভাবনা "ফুড়ুৎ" ।

ক্ষনস্থায়ী ভাবনাগুলো কখনো শুয়ে শুয়ে জানালা দিয়ে দেখা ঝির ঝির বৃষ্টির সাথে মিশে এক রোমান্চকর অনুভূতির সৃষ্টি করে, তারপর সেই অনুভূতির লাগামহীন ঘোড়ায় চড়ে এক ভাবনার রাজ্য থেকে আরেক ভাবনার রাজ্যে যেতে যতে কখন যে সময় চলে যায় তা সত্যিই অবাক হওয়ার মত।

(আপনারা যারা অনেক সুন্দর লেখেন, ভাবছি তাদের কাছ থেকে কোনো তালিম নিব, কিভাবে গুছিয়ে সুন্দর করে লেখা যায়। )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×