স্বর্গ থেকে ফিরে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাতাসটা আজ খুব খুশিতে
নাচছে ভারি, তাল পাতাতে,
বাজিয়ে সে কোন্ সূর।
বইছে হাওয়া বাঁশ বাগানে,
মধুর কোন সূরের টানে,
মেজাজ টা ফুর ফুর।
বসিয়ে স্বপ্ন হাওয়ার সাথে,
আম গাছের সেই দোলনা টাতে ,
উড়ছি অনেক দুর।
মেঘ গুলো সব অদৃশ্য হয়ে,
আকাশটা আজ যাচ্ছে ছেয়ে,
বসছে তারার ঝাঁক।
জোৎস্না ভরা চাঁদের রাতে,
পথের পাশের বাগান টাতে,
শিয়াল দিচ্ছে ডাক।
উঠোন ভরা আলোর মায়ায়,
আড্ডা গুলো সময় হারায়,
ঘুম টা আজ থাক।
ঝড়ো বৃষ্টি ঝরছে তুমুল
টিনের চালে, শব্দ ব্যাকুল,
ভীষণ অনুরাগে।
আকাশ তখন রাগের মাথায়,
ভাঙছে কেবল আলোক ছটায়,
আঁকিবুকি দাগে।
আমার তখন বারান্দাতে,
ছিঁচকাদুনে ঝড়ের সাথে,
প্রেম শিহরণ জাগে।
তবুও সেই স্বর্গ ফেলে,
মিশছি ঢাকার ভীড় মিছিলে,
মন পড়ে রয় গাঁয়ে।
নিস্বতারা চাঁদটা খোজে,
চাঁদ না পেয়ে চোখটা বোজে,
স্বপ্ন মেখে গায়ে।
স্বপ্ন তখন ভেসে বেড়ায়,
শ্বেত শুভ্র মেঘের মেলায়,
ভালবাসার নায়ে।
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন
২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।