অবশেষে সরকার থ্রি-জি মোবাইল সার্ভিস আগামী জুলাইয়ের মধ্যেই চালু করতে যাচ্ছে।জুলাই মাসে প্রাথমিকভাবে রাজধানীতে তিন লাখের বেশি গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) মোবাইল ফোন সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটক।শুরুতে বিভাগীয় শহরগুলোতে থ্রি-জি সেবা চালুর কথা থাকলেও প্রাথমিকভাবে কেবল রাজধানীতেই এ সেবা উম্মুক্ত করা হবে।অক্টোবরের মধ্যে বিভাগীয় ও বড় শহরগুলোর মানুষ তৃতীয় প্রজন্মের মোবাইল সার্ভিস উম্মুক্ত করা হবে।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ডেপুটি সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাওয়ের সঙ্গে বৈঠককালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ কথা জানান। এ সরকারের আমলে টেলিযোগাযোগ খাতের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, তিন বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ, টেলিফোন ও মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ২৫ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ এবং ব্যান্ড উইথের পরিমাণ ৭ গিগাবাইট থেকে ৮৫ গিগাবাইটে উন্নীত হয়েছে। হাওলিন ঝাও বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এ অঞ্চলের একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে আইটিইউর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।
বর্তমানে টুজি মোবাইল সেবাদানকারী বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবির পাশাপাশি নতুন বিদেশি প্রতিষ্ঠানও থ্রিজি নিলামে অংশ নিতে পারবেন।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।