কোচিং বন্ধ করতে নীতিমালা অনুমোদন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
১১ ই জুন, ২০১২ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং বাণিজ্য বন্ধ করতে একটি খসড়া নীতিমালা অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি সংসদে সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে আরো বলেন, কোচিং বন্ধ করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদনের আলোকে এ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্ত্রী বলেন, বেপরোয়া কোচিং বাণিজ্য ঠেকাতে সরকার একাধিক কার্যক্রম গ্রহণ করেছে। যে সমস্ত শিক্ষক ক্লাসে পাঠদান না করে কোচিং বাণিজ্যে নিয়োজিত রয়েছে তাদের তালিকা করা হচ্ছে। এ ধরনের বেশ কিছু শিক্ষককে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে। এছাড়া কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে তার শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বল ছাত্র-ছাত্রীদের একটি নির্দিষ্ট ফি গ্রহণ করে ক্লাসের পরে বিশেষ সহায়তা ক্লাস নেয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, কোচিং বাণিজ্য বন্ধে অভিভাবকদের সচেতন হতে হবে। কারণ তারা যদি তাদের ছেলেমেয়েদের অধিকতর ভাল ফল নিশ্চিত করার জন্য শিক্ষকদের পেছনে ছোটেন তাহলে কড়াকড়ি করেও কোচিং ব্যবসা বন্ধ করা যাবে না
সুএ:স্টেটনিউজবিডি.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন