মধ্যবিত্তের জীবনটা খুব অদ্ভুতুড়ে। সারাজীবন 'নাই' আর 'লাগবে' এই শব্দ দু'টো তাড়া করে ফেরে।একদিন সব হবে; শুনতে শুনতে বড় হয়েছি।সেই 'একদিনের' অপেক্ষাতেই বাকিটা জীবনও কাটাতে হবে!!
এই মধ্যবিত্তিয় জীবন আমি কখনো চাইনি। কিন্তু কোনো এক অদ্ভুত কারনে; ভেতরে ভেতরে আমি ভীষন রকম মধ্যবিত্ত মানসিকতার ধারক এবং বাহক।
আমি চিন্তার চেয়ে দুশ্চিন্তা-ই বেশি করি। পাওয়ার চেয়েও হারাই বেশি। যা কিছু অর্জিত তাও রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছি। বরাবর-ই হিসাব-নিকাশে আমি বড্ড অপরিপক্ক। তাই ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক জীবনের প্রাপ্তির পাতাটা এড়িয়ে যাই। এটা কে কী এড়িয়ে যাওয়া বলে? নাকি কৌশলে দূরে রাখা বলে?? ভেবে দেখতে হবে
ঐ যে অস্তি মজ্জায় মধ্যবিত্ত মানসিকতা।তাই শংকা- আশংকার জীবন হলেও মনটা তো বরাবর-ই অবাধ্য। দিন শেষে আমার অনুভূতি গুলোই আমার সম্পদ। আমি স্বেচ্ছায় কাউকে সেগুলো দেখাতে যাই না। দেখানোর প্রয়োজন পড়লে লুকিয়েও রাখিনা। কারন আমি ভালোবাসি। এবং হ্যাঁ , আমি ভালোবাসতে ভালোবাসি!
বিশ্বাস করুন, আমি কোনো দিন-ই এই মধ্যবিত্তিয় জীবন চাইনি। ভালো ফলাফল, ভালো বেতনের চাকরি, প্রেম ভালোবাসা, ঘর সংসার, বাড়ি, গাড়ি, বিশ্ব ভ্রমন --- কোনো কিছুই না।
আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে, মানবীয় সম্পর্ক গুলো।আমি সেই সম্পর্ক গুলোকে কেন্দ্র করেই বেঁচে থাকতে চেয়েছি এবং এখনো চাই........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


