somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সেল নম্বরের ১১ বছরের গল্প ---

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নিজস্ব কিছু অলসতা আছে, এই যেমন- করছি, করবো ধরনের। সেলফোনের সিমকার্ডটা কেনার ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আব্বু একমাস আগে টাকা পাঠালেও কিনি, কিনবো করে করে সময় পার করছিলাম। তারপর মৃদু ভর্তসনা শুনে মোতালিব প্লাজাএকটা দোকান থেকে একটা সিমকার্ড কিনে নিলাম। প্রথম ফোন করলাম বাসায়, সেলফোনের নম্বর দেয়ার জন্য। আব্বুর প্রথম পরামর্শ মূলক বাক্য টি ছিলো “ব্যক্তিগত নম্বর ব্যক্তিগত রাখার চেষ্টা করো মা ।”

গত ১১ বছরে ফোনে বেশ কিছু ভোগান্তি হয়েছে, সেগুলো মনে করে এখনও মাঝে মাঝে হাসি। তবে যেহেতু আজ আমার সিম কার্ড টার জন্মদিন তাই ২/৩ টা গল্প তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি।

# আমি আকাশ (২০০৪)
দিন তারিখ মনে নেই। রাত ১০ টার দিকে অপরিচিত নম্বর থেকে কল আসলো।
-হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে একটা নার্ভাস কন্ঠস্বর।
-হ্যালো আমি আকাশ বলছি। মেকানিকাল ইঞ্জিয়ারিং, থার্ড ইয়ার, বুয়েট। মিতা আপনার সাথে একটু কথা বলা যাবে।
-আমি একটু অবাকই হলাম। এই ছেলে দেখি আমার নামও জানে! বললাম, জ্বী বলেন।
-আপনি আমাকে চিনবেন না। তবে আমি আপনাকে চিনি। রোকেয়া হলের গেইটে আপনাকে আমি কয়েকবার দেখেছিও।খুব সংক্ষেপে বললে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমরা কি বন্ধু হতে পারি?
- জ্বি না মিস্টার আকাশ।আমি বন্ধুত্ব পাতায় না। আমি যাদের সাথে মিশি তারাই আমার বন্ধু। ধন্যবাদ আপনার ফোন কলের জন্য। ভালো থাকবেন। কাট

# মঈন দ্যা এংরি ম্যান (২০০৭)
জুন মাসের ঘটনা। একদিন রাত ১১ টার দিকে খুব মনোযোগ দিয়ে রোমান্টিক সিনেমা দেখছিলাম।হঠাৎ পরপর ৩টা মিসড কল। রাগে এবং বিরক্তিতে দিলাম কল।
-কী সমস্যা?
-কিসের কী সমস্যা?
-মিসড কল দিচ্ছেন কেন?
-আমি মিসড কল দিয়েছি? আমি!
-জ্বী না, আপনার মিনি পুষি ক্যাট মিসড কল দিয়েছে। রসিকতা করেন (রেগে গেলাম)
-দেখুন মিস অথবা মিসেস যাই হন, আমি আপনাকে মিসড কল দেই নাই।
এরপর ফোন কলের লাইন দিলো কেটে। রাগে আমার মাথা ব্যাথা করতে শুরু করলো। অপরাধ করে আবার সাফাই গায় তারপর লাইন কেটে দেয় (কত্ত বড় সাহস)। মিনিট খানিকের মধ্যে আবার কল
-মিসড কল দিয়েছিলাম বলে বকা দিয়েছেন। এবার কল দিয়েছি।আমি অন্যের পয়সায় ঝগড়া করি না। ঝগড়া করার সময় কোথায় আমার। চাকরী করি তো। জীবনের শুরু ক্যাডেটে, আর্মি লাইফ ভাল লাগে না তাই ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এপলাইড ফিজিক্স এ। বাবা হুট করা মারা গেলেন তাই বিদেশ না গিয়ে চাকরি নিতে হলো।আমাকে কী আপনার ফালতু ছেলে মনে হচ্ছে? এবার আমার আচরনের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনাকে বিরক্ত করা আমার উদ্দেশ্য ছিলো না। আপনার নম্বর আর আমার বন্ধুর নম্বর মাত্র একটা ডিজিটের হেরফের। তাই হয়ত এমন টা হয়েছে।রাখি ভালো থাকবেন
-আপনিও ।

# আপু ফারহান বলছি (২০০৮)
সম্ভবত ফেব্রুয়ারী মাস। রাত সাড়ে ৮ টার দিকে এক ফোন কল।
- কেমন আছেন?
- ভালো আছি। কে?
- আপু আমি ফারহান।
- হ্যাঁ ফারহান বলো, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি ……
এরপর থেকে ফারহানের সাথে ৭ দিনে/ ১০ দিনে একবার কথা হতো। সোহরাওর্দী মেডিকেলে প্রথম প্রপস এ পড়তো। বাবা আর্মি পার্সন ছিলেন। কর্নেল। নাম টা ভুলে গেছি। ফারহান বেশির ভাগই তার পরিবারের গল্প করতো। তার নানা ভাই এবং দাদা ভাই ছিলেন বেস্ট ফ্রেন্ড।KFC তে তার ওয়েটার এর চাকরী। মেডিকেলের আইন কানুন।বলতো আর হাসতো, “ জেনে রাখেন, হবেন তো সাংবাদিক। দেখবেন ঠিক-ই এই অভিজ্ঞতা এক সময় কাজে লাগবে”।
এই ছেলেটার কাছে আমি জীবনের অনেক দিকের গল্প শুনেছি। ওকে আমি আপু বলতাম। সে খুব ভাব ধরে বলতো, “ আপনি আমাকে আপু বলেন কেন?” আমিও হেসে বলতাম তাহলে তুই আমাকে ভাইয়া বল। না সেটা আবার তার পছন্দ নয়।
একদিন হুট করে ফারহানের ফোন করে বললো
- আপু আগামী ২৯ তারিখ আমি UK চলে যাচ্ছি।
- কেন?
- সবকিছু নতুন করে শুরু করতে
- কই আগে তো কিছু বলিস নাই
- বিদায় টা হুট করে হওয়াই ভালো। বেদনা কে দীর্ঘায়িত করে কী লাভ। তাই বলিনি। আমি চাইলে ওখান থেকে আপনাকে কল করতে পারি। কিন্তু করবো না। সব কিছু নতুন করে শুরু করবো আমি।
আর কখনো কথা হয়নি। কিন্তু আমি অনুভব করি ফারহান যেখানেই আছে খুব ভালো আছে।কারন সর্বোচ্চ খারাপ টা তো সে থেকে ফেলেছে! মিস ইউ আপু- আমার শুভ কামনা সব সময় তোর সাথে আছে। ভালো থাকিস।

আমার এই নম্বর টা আরো অনেক ১১ বছর আমি ব্যবহার করতে চাই। ঠিক প্রথম দিনের মতো ভালোলাগা নিয়ে। Happy Birthday dear 01716------ :p

( লেখা টা ৩০ মে, ২০১৫ তে লেখা ... )
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×