
তোমার আমার বিচ্ছেদের দিন
কিছুই বন্ধ থাকেনি,
ব্যাত্যয় ঘটে নাই প্রাত্যাহিক
সূচীতে।
কোনো আড়ম্বর নয়, শব্দদূষণ
নয়, লোক জানাজানি তাও নয়,
অনেক বেশি নৈশব্দের ভিতর
দিয়ে,
শুধু আমরাই জানতাম
এখন থেকে তুমি আমি মিলে আর ‘আমরা’ নই।
আচ্ছা
সেদিন কী রোদ ছিল
ঝলমলে,
নাকি
বৃষ্টি হয়েছিল ঝমঝমিয়ে?
সেটা দিন ছিল
না রাত, দিব্যি ভুলে
গেছি।
তারিখটা
কত ছিল, জোড় না
বিজোড়।
আচ্ছা
সেদিন কী বার ছিলো?
সেদিনও
আমরা হেসেছি, চেয়ারে বসেছি,
খবরের কাগজে চোখ বুলিয়েছি,
প্রতিটি শোকসংবাদে দরদ দেখিয়ে মুখে
বিষাদ মেখেছি…
আসলেই
কী ভুলে গেছি, নাকি
মনে থাকাকে অস্বীকার করছি?
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




