somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কী বাচ্চাদের নাম ঠিক করেছিলাম?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপরিচিত নম্বর থেকে কল। হ্যালো বলতেই অপরপাশ থেকে পরিচিত কন্ঠ(!) কেমন আছো নন্দিনী। আমি নিশ্চিত যে কেমন আছি এটার জানার জন্য নয়, ফোন কলটার উদ্দেশ্য ভিন্ন। আকন্ঠ অনিশ্চয়তা...
বললাম ভালো আছি। তুমি?
ভালো (ছোট্ট করে বললো)।
বললাম, ভয়েজ শুনে মনে হচ্ছে জরুরি কিছু।
বললো, হ্যাঁ আবার না।
বললাম- বলে ফেল, মনের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে।
বললো, আচ্ছা আমাদের মধ্যে কী প্রেম ছিল?
আমি হতাশ স্বরে জিজ্ঞেস করলাম কী ছিল!
সহজ করে বললো, প্রেম।
আমি বললাম না।
জিজ্ঞেস করলো, তুমি শিওর আমাদের মধ্যে প্রেম ছিল না।
আমি বললাম, আমি নিশ্চিত হয়েই বলছি আমাদের মধ্যে প্রেম ছিল না।
পাল্টা প্রশ্ন, তুমি কী করে শতভাগ নিশ্চিত? আমি বললাম, যদ্দুর মনে পড়ে আমরা কখনো আমাদের বাচ্চাদের নাম ঠিক করিনি। তাই না?
বেচারা বিভ্রান্ত স্বরে বিদায় নিলো।
ফোনটা রেখে ভাবলাম, প্রেম রিভাইজ দেয়ার সুযোগ থাকে না বলে কেউ কেউ কনফিউজড থাকে। বিভ্রান্ত হতে সময় নেয় না।
#

আমার শিক্ষার্থীদের সাথে আমার একধরনের কাউন্সিলিংময় সম্পর্ক আছে। আসলে সবসময় যে আমি সমাধান খুঁজে দিই ব্যাপারটা তেমন নয়। আসলে বেশিরভাগ সময় আমি মনোযোগ দিয়ে আপাত অর্থহীন প্রলাপ শুনি। যা হোক, শোভন নামের এক ছাত্র এসএমএস দিলো 'খুব জরুরি, একটু কী কথা বলা যাবে ম্যাডাম'। প্রতিউত্তর লিখলাম 'যাবে'।
জরুরি বিষয়ের সারমর্ম হলো বছর তিনেক আগে ভেঙে গুড়োগুড়ো হয়ে যাওয়া প্রেমিকা (বিবাহিত) ইদানীং ভাইবার/মেসেঞ্জারে এসে আলগা প্রেম দেখাচ্ছে। যেমন, আমাকে তো ভুলেই গেছ। ভুলেও কি আমার কথা মনে পড়ে না। আসো দেখা করি। তো শোভনের মনের একাংশ দেখা করতে চাইছে, অন্য অংশ চাইছে না। দ্বান্দ্বিক পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারছে না। আমার পরামর্শ প্রয়োজন। আমি পরামর্শ দেয়ার আগে জানতে চাইলাম, আপনি কী চান সেটার উপর পরামর্শ নির্ভর করছে, কারণ পরামর্শ দেয়া সহজ-মেনে চলা কঠিন। শোভন বললো, আমি দেখা করতে চাইছি না ম্যাডাম। ওকে। তাহলে একটা কথা ভালোভাবে মস্তিষ্কে গেথে নেন 'ব্যর্থ প্রেম ডায়াবেটিস এর মতো, কখনো নির্মূল হয় না, নিয়ন্ত্রণে রাখতে হয়'।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

×