somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ভালোবাসা ইচ্ছে হলেই ভুলে যাওয়া যায়!

১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুহিন রহমান আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র। বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক। উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকাতে আছে। একদিন প্রায় মাঝরাতে ফোন!

➤ আপু আপনার ডিপার্টমেন্টের ছোটবোন আমার কাছে কী চায়?

বললাম, বই যে ধার চায় না, এটা নিশ্চিত ভাবে বলতে পারি। তবে কে চায় জানা গেলে, বোঝা যেত কী চায়।

➤  আপনি নাদিয়াকে চিনেন তো
এবার আমি কতক্ষণ হা হা হা করে হেসে নিলাম। হ্যাঁ চিনি। কেন?

➤ নাদিয়া আমাকে আজকাল নিয়মিত নক দেয়। কথা শুনে বুঝলাম, আমার প্রোফাইল সে খুব ভালোভাবেই ঘাটাঘাটি করেছে।

তো? তুমি আসলে কী জানতে চাও, নাদিয়া কেমন মানুষ সেটা; নাকি সে কী চায়।

➤ দুটোই...
নাদিয়া প্রেমিকা হিসেবে নিস্পৃহ। আর ভবিষ্যৎ স্ত্রী হিসেবে যদি ভাবো তাহলে জেনে রাখা ভালো যে, সে অনেক উচ্চাকাঙ্খী। এটুকু হজম হলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। তোমরা দুজনই পশ্চিমা দেশে আছো। তোমরাই ভালো জানো একে অন্যের কাছে কী চাও। তবে আমার মনে হয় না, নাদিয়ার আসলে তোমার কাছ থেকে পাওয়ার আছে। ও আসলে মানসিক ভাবে বিপর্যস্ত, তাই টাইম পাস করতে চাচ্ছে। মাসুদ (ওর প্রাক্তন প্রেমিক) সম্প্রতি বিয়ে করেছে। মেয়েটা জার্নালিজম ডিপার্টমেন্টের ই। মাত্র দুই মাসের পরিচয়, অত:পর পরিনয়। খুব সুন্দর আয়োজনে, আনন্দ নিয়ে অনুষ্ঠান করে। এসব মেনে নিতে খানিকটা সময় তো লাগবে। তাই না!

➤ তা তো লাগবেই। আচ্ছা আপু, আমি কেমন মানুষ ?
আমার দৃষ্টিতে তুমি App's এর মতো। কয়দিন পর পর নিজেকে আপডেট দিয়ে নাও আরক...



এই ঘটনার রেশ তো এখানে-এভাবে শেষ হওয়ার নয়। মজা নেয়া যখন একবার শুরু হয়েছে সেটা এত দ্রুত থামবে না। তো কল দিলাম নাদির ক্লাসমেটকে। যদিও নওশীন লেখাপড়ার ধারাপাতে নাদীয়ার ক্লাসফেলো, স্নেহের প্রধান্যে সে আমার জীবনের ম্যাজিশিয়ান। যে পারিপার্শ্বিক স্ট্রেস কমানোর ম্যাজিক জানে। নওশীন পেশায় শিক্ষক, ম্যা হু না মুভির মিস চাঁদনী। ঐ ডায়ালগটার মতো, ইতনা ছোটা টিচার, এমেইজিং!

তো পরের দিন নওশীনকে কল দিলাম।

➤ নওশীন, তোমার প্রিয় ক্লাসমেট আমার ছোট ভাইয়ের কাছে কী চাই।
সবাই তো আমার প্রিয় ক্লাসমেট আপু, আপনি কার কথা বলছেন।

ব্রিলিয়ান্ট, লম্বা, ফর্সা, স্লিম, শুদ্ধ উচ্চারণে কথা বলে এমন একজন। যিনি বর্তমানে মার্কিন মুল্লুকে আছেন, নামটা মনে করো বলো তো।
বুজচ্ছি আপনি কার কথা বলতেছেন, নাদীয়া। কী করছে ও?

কিছু করে নাই। তুহিন ওর বিষয়ে আলাপ করলো গতকাল। তাই ভাবলাম একটু খোঁজ খবর নিই।
নাদীয়ার কথা আর কি বলবো আপু, নাদীয়া সেদিন মোহাইমিঙ্কে ফোন করে বলছে, তোমরা কিভাবে পারলা মাসুদের বিয়ের প্রোগ্রামে যেতে। আচ্ছা আপু বলেন, মাসুদ ওর এক্স বয়ফ্রেন্ড। আমাদের তো কিছু না। কেন দাওয়াত পেয়ে আমরা ক্লাসমেটের বিয়ে মিস করবো?
মাসুদের বিয়ের প্রোগ্রামটা কিন্তু আপু অনেক সুন্দর হয়েছে।

হ্যাঁ ঠিক বলছো। অনেক সুন্দর হয়েছে। তুহিন নাদীয়াকে জিজ্ঞেস করেছে, নন্দিনী আপুকে চিনেন। নাদীয়া কি উত্তর দিয়েছে জানো। বলছে, নান্দিনী আপু তো অনেক ভালো, আমাকে অনেক আদর করে।
হা হা হা

আমি ভালো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি তো ওকে আদর করি না। আমি তো সব আদর তোমাকে করি, আল্লাহ তা'য়ালা সাক্ষী। গএমনকি আমি তোমাকে আমার ভাইয়ের বৌও বানাতে চাই।

তাইলে আপু আপনি প্রবালকে আপনার ভাই বানায় ফেলেন। আপনার ইচ্ছাপূরন হয়ে যাবে।
আল্লাহ গো ... অত কষ্ট করতে পারবো বাপু, তারচেয়ে নাদীয়াকে ভাইয়ে বৌ হিসেবে মেনে নিবো। নাদীয়া প্রসঙ্গ বাদ, আসো আমরা অন্য গল্প করি।
হা হা হা , সেটাই ভালো।

আজকে একটা নতুন বিষয় জানতে পারলাম।
কী আপু কী জানলেন।

➤ এই জানলাম যে আমাদের এখানকার মালী নাকি তোমার ইউনিভার্সিটিতেও মালী হিসেবে কাজ করে।
তাই নাকি?

➤ তুমি এক কাজ কইরো তো, মালীর হাতে একটা পাতার চিঠি পাঠায় দিয়ো।
পাতার চিঠি! কেন?

➤ আরেহ মোঘল শাসন আমলে রাজকন্যাদের কাছে গোপনে চিঠিপত্র পাঠানো হতো। সেগুলো এভাবেই পাঠানো হতো। দাসী-বাদী-খোঁজা-মালীদের হাতে। তাই রাজকন্যা রাজকন্যা ফিল নিতে মন চায়।

আচ্ছা ঠিক আছে, আপনার জন্য লিখলাম না হয় পাতায় চিঠি। এখন আমাকে বলেন আপনার প্রাক্তনদের খবর কী?
হুমায়ূন সাঈদ, ইমরান আব্বাস কেমন আছেন?

ভালো কথা মনে করছো তো। অনেক দিন কোনো খোঁজ খবর জানি না। দেখছো, মনেও নাই আমার এদের কথা। ।

➤আপু আপনি কী তেরে বিন নাটকটা দেখতেছেন?
দেখি না মানে, কি বলো তুমি। ওহাজ আলী তো আমার সত্যিকারের ভালোবাসা।

➤ সত্যিকারের ভালোবাসা! সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা কী আপু?
যে ভালোবাসা ইচ্ছে হলেই ভুলে যাওয়া যায়!
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৩ দুপুর ২:০৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×