somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নান্দনিক নন্দিনী
যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

চিন্তার সাপলুডু খেলা...

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো। যাদের সাথে মাঝে মধ্যে কথা হয় সবাইকে জিজ্ঞেস করলাম, তোমার/আপনার জীবনের পাঁচজন গুরুত্বপূর্ণ মানুষের নাম বলেন তো। যে কোনো প্রশ্ন করার সময় আমার নিজের উত্তর তৈরি থাকে। ক্ষেত্র বিশেষ নিজের উত্তর উপস্থাপনের পর আমি অপর পক্ষের উত্তরটা শুনি। কারণ যিনি উত্তর দিচ্ছেন তিনি যেন কোনো ভাবেই বিব্রত বোধ না করেন।

আমি যাদেরকে প্রশ্নটা করেছি তাদের ৬০ভাগ পাঁচজনের নামের কোটা পূরণের আগেই তালিকা শেষ বলে দিয়েছেন। অর্থাৎ তাদের জীবনে বলার মতো পাঁচজন গুরুত্বপূর্ণ মানুষ নেই! ২০ভাগ মানুষ নিজের পরিবারের সদস্যদের কথা বলেছেন। বাকি ২০ভাগ নিকটজন/বন্ধু স্থানীয়দের থেকে পাঁচটি নাম বলেছেন।

যারা পাঁচটি নামের তালিকা অসম্পূর্ণ রেখেছেন তাদের কথায় পরে আসি। যারা পরিবারের সদস্যদের মধ্যে থেকে পাঁচটি নাম বললেন, তাদেরকে বললাম, পরিবারের সদস্যরা জীবনে অপরিহার্য কেবল গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের নাম চলে আসলো। অপরিহার্য আর গুরুত্বপূর্ণ দুইটা টার্মের মধ্যে একটা বিভাজন আছে কিন্তু।

যারা পারেননি বলতে জীবনের পাঁচজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, আমার চেনাজানা এরা সবাই যাথেষ্ট সামাজিক ও বন্ধুত্বশীল মানুষ। এদের থেকে পাওয়া ফলাফল আমাকে মনে করিয়ে দিলো, মানুষ একত্রে থাকে ঠিকই, তবু; আত্মিক দিক থেকে মানুষ কতখানি একা! আমি কেবল গুরুত্বপূর্ণ পাচজনের নাম জানতে চেয়েছিলাম, প্রিয়জন নয়।

##

ধরেন, কোনো এক কারণে একজন মানুষের সাথে আপনার অনেকদিন কথা হয় না। হতে পারে তিনি আপনার বন্ধু কিংবা প্রিয়জন। হঠাৎ করে কোনো একদিন আবার কথা হলো; কিন্তু আপনার মনেই হলো না, মাঝখানে এতগুলো দিন চলে গেছে যোগাযোগহীন। 

আবার; একজন মানুষের সাথে আপনার প্রায় প্রায়শই কথা হয়। কথা বলে ফোন রেখে দেয়ার কিছু সময় পর থেকে মনে হতে শুরু করে, কতদিন আমাদের কথা হয় না!

এই দুইটা সম্পর্কের মধ্যে কোনটা বেশি সুন্দর/গুরুত্বপূর্ণ? এবং কেন?

(আপনার মনে যে উত্তর আসে মন্তব্যের ঘরে লিখে দিতে পারেন)
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:১৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×