রাজাকার চিনে নে
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবার সাথে রিকসায় করে নতুন নতুন স্কুল এ যাচ্ছি তখন ... এক রাস্তার ছোট্ট মফস্বল টাতে কখনই জ্যাম দেখিনি। সেদিন হঠাৎ সব গাড়িঘোড়া থামিয়ে রাস্তার একটি পাশ খালি করে দেয়া হল। ভিআইপি যাবে। গাড়িটা পাশ দিয়ে যাবার সময় আব্বু ভীষণ একটা গালি দিয়ে থুথু ফেলল গাড়িটাকে লক্ষ্য করে ! আশেপাশের রিকসা থেকেও কিছু জুতা চপ্পল ছুটে এলো গাড়িটার দিকে । আমি অনেক ভয় পেয়ে আর অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে বললাম 'আব্বু কি?!'
আব্বু : চিনে নে মা এরা রাজাকার
আমি : রাজাকার কি ?
আব্বু : আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয় এরা বেঈমানি করেছে দেশের সাথে । পাকিস্তানীদের সাথে একজোট হয়ে খুন করেছে আমাদের দেশের মানুষকে । আফসোস আজো এদের বিচার তো হলোই না বরং এরা ক্ষমতা দেখিয়ে বীরদর্পে ঘুরে বেরায় । এদের সবসময় ঘৃণা করবি ।
সেদিন আব্বুর অনেক কথাই বুঝতে পারিনি । আস্তে আস্তে আব্বুর বুক শেলফ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এর বই গুলা পড়তে লাগলাম। পড়ে ফেললাম জাহানারা ইমাম এর একাত্তরের দিনগুলো। সেই থেকে ঘৃণার দাবানল বুকে নিয়ে অপেক্ষায় আছি এদের শাস্তি দেখব বলে । সেই থেকে অপেক্ষায় আছি কবে ইতিহাস এর দায় মেটাবে আমার দেশ । শুধু একটাকে শাস্তি দিয়ে থেমে গেলে চলবে না। বাকিগুলাকেও শাস্তি পেতে হবে ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন