মার্কিন বাহিনীর পক্ষে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
মার্কিন দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে- সৌদি জঙ্গিবিমান থেকে ইয়েমেনের অভ্যন্তরে কয়েকদফা বিমান হামলা চালানো হয়। ইয়েমেনে কথিত ড্রোন থেকে যেসব হামলা চালানো হয় তার মধ্যে সৌদি জঙ্গিবিমানের কয়েকদফা হামলা রয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্র থেকে এ খবর দিয়েছে টাইমস।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সঙ্গে সৌদি আরবের সীমান্ত রয়েছে এবং ওই এলাকায় মার্কিন বাহিনীকে হামলার বিষয়ে সৌদি সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। মার্কিন বাহিনী দাবি করছে, তারা কথিত আল-কায়েদাবিরোধী লড়াই করছে সেখানে।
গত ৩০ ডিসেম্বর ইয়েমেনে সর্বশেষ ড্রোন হামলা চালায় আমেরিকা। ওই হামলায় ইয়েমেনের আল-বাইদা প্রদেশে তিন ব্যক্তি নিহত হয়।
স্বেচ্ছাসেবী গবেষণা সংস্থা নিউ আমেরিকা ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, বিদায়ী ২০১২ সালে ইয়েমেনে ৫৪ বার মার্কিন ড্রোন হামলা হয়েছে। তবে, এসব কি ড্রোন হামলা ছিল নাকি সৌদি আরবের জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




