“মায়ের কান্না ও “নূরশি দিদি”
২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতি রাতেই দিদির জন্যে
মা যে আমার কাঁদে,
কোথায় পাব দিদিরে আমি
সে গিয়েছে চাঁদে।
সাদা পরীর জামা পড়ে
রোজ রাতে আসে,
দূর থেকে দেয় ঈশারা
আর মিটিমিটিয়ে হাসে।
লাল পরি নয় নীল পরি নয়
সাদা পরীর দল,
হেসে খেলে বলে খোকা
যাবে যদি চল।
বলি দিদি মাকে বলে তবে
তোমার কাছেই যাব,
আছে কি সেথায় পুতুল সোনা?
খেলার সাথি কি পাব?
বলছে হেরে কত কি পাবি
আকাশ ভরা তারা,
সুখ আর সুখ কত যে সুখি
সেথায় রয়েছে যারা।
মেঘের কোলে ভেসে বেড়ানো
বাতাসের সাথে মিশে,
আকাশের সাথে মিতালি কত
দুঃখ তাঁদের কিসে।
বললাম দিদি সত্যি আমি
তোমার কাছেই যাব,
তবে কি সেথায় মা মনি আর
বাবাকে কাছে পাব?
জান দিদিমনি তোমার জন্যে
মায়ের চোঁখে কি পানি,
এসোনা ফিরে মায়ের কোলেতে
হাসাওনা একটু খানি।
কান্না চোঁখে বলে দিদিমনি
লক্ষি সোনা ভাইটি,
সোনার পৃথিবী ছাড়িয়া গেলে
ফিরে আসা আর যায় কি?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুন