আমাদের বর্ধিত পরিবারের নতুন সদস্যদেরকে দিয়ে আসা কথা রাখতে আমরা আবারো গিয়েছিলাম চট্টগ্রামে। হুমায়ূনকে মনে আছে? ঘর হারানোর দু:স্বপ্নকে পেছনে ফেলে সে ভাড়া করেছে নতুন আরেকটি ঘর; আসবাবশূন্য। আগামী তিনমাস সহায়তা দেবার প্রথম ধাপ হিসেবে আমরা কিছু প্রয়োজনীয় আসবাবপত্র ও তৈজসপত্র তাকে কিনে দিয়ে এসেছি। তবে আমাদের দেখে হুমায়ূনের চোখে যে আনন্দ ফুটে উঠেছিল, তা কেবলমাত্র সাহায্য পাবার আনন্দ নয়; আপনজনকে ফিরে পাবার আনন্দের সাথে তার অনেক বেশি মিল ।
কথা বলা, দুর্গতদের এই ধারনা দেয়া যে সে একা নয়, এটিও আমাদের এই স্বল্পমেয়াদী সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। আমরা যতটা বেশি সম্ভব চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে। পাঁচটি পরিবারের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, উত্সাহ দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা অর্থ সাহায্য যা দিয়ে তা নেহায়েত স্বল্প, মাথা তুলে দাঁড়াতে হলে তাদের চেষ্টা করতে নিজেদেরই, শুরু করতে হবে পুরোনো কাজটি বা খুঁজে নিতে হবে নতুন কোন কাজ।
আমরা আনন্দিত যে আমরা ধ্বংস হয়ে যাওয়া মানুষদের দেখিনি বরং দেখেছি আত্মবিশ্বাসে বলীয়ান নতুন দিন গড়ার অংগীকারাবদ্ধ কিছু মানুষকে। মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন এ কারনে সেনানিবাস এলাকায় প্রবেশ করতে অপেক্ষা করতে হয়েছে তিন ঘন্টারও বেশী; কিন্তু সে কষ্ট আমরা ভুলে গেছি সাত ভাইবোন ও মাকে হারানো জান্নাতের কথা শুনে। তার মনে ছাইচাপা দু:খ; দেয়ালের গায়ে লিখে রেখেছে "মনে রেঁখ, কষ্টে(র?) নাম জীবন"। কিন্তু আমাদের দেখে তার মুখে ভেসে উঠেছে আনন্দের আভা, বলেছে, "আমি নতুন ভাইদের পেয়েছি।"
মানুষগুলো অবশ্যই ঘুরে দাঁড়াবে, নতুন জীবন গড়ে তুলবে । তাদের পাশে থাকতে পেরে, আমাদের কথা রাখতে পেরে আমরা আনন্দিত। আপনারাও আমাদের পাশেই থাকুন ।
ছবি:
১. বেলায়েত, যিনি সাত সন্তানকে হারিয়েছেন, এই ভূমি ধ্বসে ।
২. হুমায়ূনের জিনিসপত্র ।
৩. নতুন বাসায় হুমায়ূন ।
৪. মা আর শিশু... এদের আর কেউ বেঁচে নেই... ।
সামহোয়্যার ইন টিম দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন
আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন
ভাংগুক অচলায়তন

ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।