জিপি ইন্টারনেট ব্যবহারকারী ব্লগারদের সামহোয়্যারইন ব্লগ এ ঢুকতে না পারার কারণ অনুসন্ধান
১৫ ই জুন, ২০১০ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় ব্লগার,
বেশ কিছুদিন যাবৎ কিছু সংখ্যক গ্রামীণফোন এজ ইন্টারনেট ব্যবহারকারী ব্লগাররা সামহোয়্যার ইন ব্লগ এ ঢুকতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং প্রায়শই ব্যবহার করতে পারছেন না। ব্লগারদের এই অসুবিধার ব্যাপারে আমরা সম্পূর্ণ ওয়াকিবহাল। বিষয়টি নিয়ে আমরা প্রথম থেকেই গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসছি এবং এ' বিষয়ে তাঁদের কাছ থেকে একটি নির্দিষ্ট কারণ ও সমাধান চেয়েছি। এ বিষয়ে নোটিশবোর্ডের
পূর্ববর্তী পোস্ট দ্রষ্টব্য ।
আমাদের পক্ষ থেকে কোন সমস্যা নেই জানিয়ে এবং সম্ভাব্য কারণ উল্লেখ করে একটি নিবিড় পর্যবেক্ষণ রিপোর্টসহ গত ২৬শে মে ২০১০ থেকে আমরা গ্রামীণফোন কর্তৃপক্ষসহ টেকনিক্যাল বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আসছি। এর মধ্যে তাঁরা আমাদের জানিয়েছেন যে সম্ভবত এটি জিপি'র ব্যবহারকৃত কোন একটি এক্সটার্নাল, আন্তর্জাতিক গেইটওয়ের রাউটিং সম্পর্কিত সমস্যা(a routing error in an external, international gateway used by GP)। সমস্যাটির দ্রুত সমাধানের জন্য গ্রামীণফোন তাদের সাথে যোগাযোগ করেছে। এ অবস্থায় যেহেতু সমস্যাটির সমাধান সামহোয়্যার ইন ব্লগ বা গ্রামীণফোন এর হাতে নয়, তাই এর সমাধান পেতে আরও কয়েকদিন লাগতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
সামহোয়্যার ইন ব্লগ পরিবার।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন