অভিনন্দন নিশাত মজুমদার, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী...
১৯ শে মে, ২০১২ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা অত্যন্ত আনন্দ আর গর্বের সাথে জানাচ্ছি যে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৯ হাজার ৩৫ ফুট উঁচু) জয় করেছেন। সমগ্র জাতির জন্য এ এক বিরাট অর্জন এবং বাংলাদেশের পর্বতারোহনের ইতিহাসে একটি মাইলফলক। নিশাত মজুমদার বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য এবং বর্তমানে ঢাকা ওয়াসায় কর্মরত।

একই সাথে আরেক বাংলাদেশি এভারেস্ট জয়ী এম এ মুহিতকেও অভিনন্দন যিনি নিশাত মজুমদারের এই এভারেস্ট জয়ের সঙ্গী ছিলেন এবং এই নিয়ে এটা তাঁর দ্বিতীয় এভারেস্ট জয়!
এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার আর এম এ মুহিতকে "বাঁধ ভাঙার আওয়াজ" এর সকল ব্লগার ও ব্লগ টিমের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশের পর্বতারোহীদের এই সাফল্যযাত্রা অব্যাহত থাকুক। হিমালয় শৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরও অনেকবার বাংলাদেশের পতাকা উড়ুক। আরও অনেক বাংলাদেশী পর্বতারোহীর পদচিহ্ন পড়ুক এই শুভকামনা রইলো।
ছবি সূত্র: দ্যা ডেইলি স্টার
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১২ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন