আজ রাত ১২টা থেকে একটি দীর্ঘ সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।
০৩ রা মে, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় ব্লগার,
আজ রাত ১২টা থেকে সামহোয়্যার ইন ব্লগের সার্ভার আপগ্রেডেশন এর মূল এবং সর্বশেষ কাজটি সম্পন্ন হবে। এর ফলে আজ রাত ১২টা থেকে পরবর্তি সর্বোচ্চ ১০-১২ ঘন্টা আমাদের সার্ভিস বন্ধ থাকবে। উল্লেখ্য এই কাজটি করতে আমাদের গত কয়েকটি সপ্তাহ লেগেছে। এর ফলে বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যক ব্লগার বাঁধ ভাঙার আওয়াজে লগিন অসুবিধায় পড়েছেন। অনেকেই এই অসুবিধাটি মেইলে আমাদের জানান এবং আমরা তা সমাধান করে প্রতিউত্তরও দিয়েছি। এখনও যাঁরা একই অসুবিধায় রয়েছেন, তাঁদের নিজ নিজ ব্লগের লিঙ্কটিসহ ইমেইলে আমাদের জানাবার অনুরোধ করছি। খুব অল্প সময়েই এর সমাধান করে আমরা প্রতিউত্তর দেবো।
আজ রাত ১২ টা থেকে আগামী ১০-১২ ঘন্টা এই সময়টুকু সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙ্গার আওয়াজ বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিশেষভাবে লক্ষনীয়আমরা গত কয়েক সপ্তাহ ধরে বাংলালায়ন সার্ভিস ব্যবহারকারী অনেক ব্লগারদের কাছ থেকে সামহোয়্যার ইন এ লগিন অসুবিধা নিয়ে মেইল পেয়ে আসছি। এই অসুবিধাটি আমাদের সার্ভার আপগ্রেডেশন বা অন্যান্য কোন কাজের সাথে কোন সম্পর্ক নেই। অসুবিধাটি বাংলালায়ন এর নিজস্ব কোন সমস্যা হয়ে থাকতে পারে। আমরা ইতিমধ্যে বাংলালায়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আশা করি খুব শীগগীরই এর একটি সঠিক কারণ এবং সমাধান তাঁরা আমাদের জানাবেন।
শুভ ব্লগিং,
সামহোয়্যার ইন…ব্লগ টিম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫
অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের...
...বাকিটুকু পড়ুন
চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব...
...বাকিটুকু পড়ুনপ্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুন