somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘দ্য বব্স’ জুরি অ্যাওয়ার্ড জয় করলো বাংলাব্রেইল প্রকল্প

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



০৭ মে, ২০১৪
‘দ্য বব্স’ জুরি অ্যাওয়ার্ড জয় করলো বাংলাব্রেইল প্রকল্প

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য বব্স-এর ‘সেরা উদ্ভাবন’ বিভাগে ‘জুরি’ এবং ‘পিপলস চয়েস’ অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাব্রেইল৷ এই অনলাইন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কয়েক হাজার অন্ধ শিক্ষার্থীর জন্য ব্রেইল এবং অডিও বুক তৈরি করছেন একদল স্বেচ্ছাসেবী৷

এছাড়া সেরা ব্লগ বিভাগে মিশরের আলোকচিত্রী মুসা’আব এলসামি-র ব্লগ, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন, সেরা সৃজনশীল এবং মৌলিক বিভাগে চীনের উইকোম্বো, গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ভারতের ‘খবর লহরিয়া’ এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে ইউক্রেনের ‘ইয়ানুকভিচ লিকস’ জুরি অ্যাওয়ার্ড জয় করেছে৷

বাংলাব্রেইল প্রকল্পের জয় প্রসঙ্গে দ্য বব্স-এর বাংলা ভাষার জুরি শহিদুল আলম বলেন, ‘‘বাংলাদেশের অনেক শিশুর জন্য যেখানে শিক্ষা একটা বিলাসিতা, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহণ সেখানে আরো অনেক দুরূহ৷ বাংলাব্রেইল শুধু দৃষ্টিহীনদের অধিকারের বিষয়ই তুলে ধরে না, ব্লগ এর অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধানেরও চেষ্টা করে৷”

দ্য বব্স জুরি অ্যাওয়ার্ড জয়ের খবরে ‘প্রচণ্ড খুশি’ বাংলা ব্রেইল প্রকল্পের সমন্বয়ক রাগিব হাসান৷ তিনি বলেন, “ডয়চে ভেলের এই পুরস্কার জয় করার পরে বাংলাব্রেইলের কথা আরো অনেকে জানবে, আমরা আরো কর্মী পাবো, এটাই আমাদের আশা। সর্বোপরি এই গুরুত্বপূর্ণ সমস্যাটির প্রতি জনসচেতনতা সৃষ্টিতে এই পুরস্কারটি বিশাল ভূমিকা রাখবে।”

প্রসঙ্গত, দ্য বব্স-এর ১৫ জন বিচারক বার্লিনে ৪ এবং ৫ মে বৈঠকের মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের নির্বাচন করেছেন৷ মোট ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ জুরি অ্যাওয়ার্ড বিজয়ীরা আগামী ৩০ জুন থেকে ২ জুলাই অবধি জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিয়ে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন৷

পাশাপাশি অনলাইন ভোটের মাধ্যমে ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে এবং ১৪টি ভাষাভিত্তিক ক্যাটেগরিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচন করা হয়৷ গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে এই অ্যাওয়ার্ড জয় করেছে নারী বিষয়ক বাংলা ওয়েবসাইট ‘উইম্যান চ্যাপ্টার’ এবং বাংলা ভাষা বিভাগে বিজ্ঞান বিষয়ক ব্লগ ‘জিরো টু ইনফিনিটি’৷ দ্য বব্স ২০১৪ বিজয়ীদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.thebobs.com/bengali

যোগাযোগ এবং লিংক
http://www.thebobs.com/bengali
dw.de/press
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×