somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগার্সদের আন্তরিক অভিনন্দন!

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানকে হারাবার অধরা স্বপ্ন পূর্ন করল বাংলাদেশ! যে স্বপ্ন পূর্ন হতে পারত ২০১২ অথবা ২০১৪ এর এশিয়া কাপে সেই স্বপ্ন থমকে গিয়েছিল কখনও ২ রানে অথবা কখনও ৩২৬ রানকেও অপর্যাপ্ত করে। কিন্তু ২০১৫ সালে এসে বিগত দিনের সকল পরাজয়, সকল হাহাকার যেন শক্তিতে রুপান্তর হয়ে ধরা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। ব্যক্তি নির্ভরতা ঝেড়ে আত্মপ্রকাশ করেছে ‘টিম বাংলাদেশ’ হিসেবে। তারই ধারাবাহিকতায় অসাধারণ পেশাদারি মনোভাব প্রদর্শন করে পাকিস্তানকে পর পর দুই ম্যাচে প্রাধান্য বিস্তার করে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এই সিরিজ জয়ে লুকিয়ে আছে অতীতের অনেক হিসেব। বিশ্ববাসী জানল, বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যদাপূর্ন অবস্থানে অধিষ্ঠিত হয়েছে এবং আরো জানল বাংলাদেশ যে কোন দলকে এখন ঘোষনা দিয়েই হারানোর সামর্থ রাখে। সিরিজ বাংলাদেশ অনেকবারই জিতেছে। তবে এশিয়ার তিন পরাশক্তির বিপক্ষে এই প্রথম এল সিরিজ জয়। এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক।



সিরিজ নির্ধারনী এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে প্রথমেই ধাক্কা খায় পাকিস্থান। দেখে শুনে খেলতে থাকা পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের প্রতিরোধ ভাঙেন রুবেল হোসেন। তারপর শুরু হয় নিয়মিতভাবে উইকেট পতন। তবে মাঝখানে হারিস সোহেল, নাসিম ও ওয়াহাব মিলে ভালো প্রতিরোধ গড়ে তোলেন। তাদের রানের উপর ভর করে পাকিস্তান সংগ্রহ করে ২৩৯ রান।
২৪০ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও সৌম্য সরকারের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহর পর বাংলাদেশের পক্ষে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে দুই শতক করেন তামিম। দারুনভাবে দিলেন তার প্রতি সমালোচনার জবাব। অপর প্রান্তে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং এ আস্থার প্রতীক হয়ে উঠা মুসফিকুর রহিমও পূর্ন করেন অর্থ শতক।

বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগার্সদেরকে আমরা সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

আলোকচিত্র কৃতজ্ঞতাঃ espncricinfo
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×