somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে প্রতিযোগিতার জন্য লেখা আহবান। (লেখা জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে - বিস্তারিত পোস্টে)

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় ব্লগারবৃন্দ,
লেখা জমা দেয়ার সময় বাড়ানোর ব্যাপারে আমাদেরকে অনেকেই অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়াতে লেখা পাঠাতে পারেন নি বলেও দাবি করেছেন। তাই সম্মানিত ব্লগারদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা
লেখা জমা দেয়ার শেষ তারিখ ১লা ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করেছি।

বিনীত
সামহোয়্যারইন ব্লগ টিম



ব্লগারদের মন্তব্য ও ইমেইলের মাধ্যমে প্রাপ্ত প্রশ্নের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ন আপডেটঃ
১) সেরা লেখাগুলো সামহোয়্যারইন ব্লগেই একটি সাময়িকী হিসেবে প্রকাশিত হবে।
২) একই বিভাগে একের অধিক লেখা দেয়া যাবে না। আপনার নিজস্ব বিবেচনায় সেরা পোস্টটি আমাদেরকে পাঠাবেন।
৩) আমরা মনে করি সব বিভাগে লেখা পাঠানোর চাইতে প্রত্যেকের নিজস্ব পছন্দের সেরা বিভাগে লেখা পাঠানো উত্তম। তথাপি কেউ যদি একের অধিক বিভাগে লেখা পাঠাতে চান, তাহলে তা তিনি করতে পারেন। সেইক্ষেত্রে যে কোন বিভাগে একজন লেখকের লেখা নির্বাচিত হলে তাঁর অন্য বিভাগের লেখাগুলো প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে না।
৪) আপনার লেখাটি পিডিএফ বা ডক ফাইলে আমাদেরকে পাঠান। লেখা সম্ভব হলে অভ্র ফরমেটে পাঠাবেন। (বিজয় ফরমেটে পাঠানো লেখাগুলো পড়তে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে)

৫) ব্লগ নাম এবং ব্লগ ইউআরএলের বিষয়টি অনেকেই বুঝতে পারছেন না। ব্লগ নাম হচ্ছে যার যার ব্লগ নিক। যেমন নোটিস বোর্ডের ব্লগ নাম হচ্ছে নোটিসবোর্ড ব্লগ আর ব্লগ লিংক হচ্ছে নোটিস বোর্ডের ব্লগের লিংক।
http://www.somewhereinblog.net/blog/noticeblog
৬) এখন থেকে নোটিস বোর্ডের স্টিকি পোস্টের মাধ্যমে কোন বিভাগে কত লেখা পড়েছে তার দৈনিক একটি পরিসংখ্যান দেয়া হবে।


প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা বাংলা ব্লগের দশম বর্ষপূর্তি এবং সপ্তম বাংলা ব্লগদিবস উপলক্ষে সামহোয়্যারইন ব্লগে একটি বিশেষ সাময়িকী প্রকাশ করতে যাচ্ছি। এই উপলক্ষে সকল ব্লগারদের কাছ থেকে আমরা নিচের বিভাগ অনুযায়ী লেখা আহবান করছি।
ক) ছোট গল্প
খ) ছড়া / কবিতা
গ) ফিচার (বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, জানা-অজানা, লাইফস্টাইল, টেকি পোস্ট)
ঘ) ছবি ব্লগ
ঙ) ভ্রমন ব্লগ
চ) বিশেষ বিষয়ঃ বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ। (সর্বোচ্চ ৫০০ শব্দ)




লেখা পাঠাবার ব্যাপারে কিছু সাধারন তথ্যঃ

১। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি করে লেখা পুরস্কৃত হবে।
২। মূল্যায়ন এর সময় বিচারক প্যানেল লেখকের নাম জানবেন না।
৩। যদি লেখাটি অন্য কোন মাধ্যমে প্রকাশ হয়ে থাকে তবে তা গ্রহনযোগ্য হবে না।
৪। শুধু মাত্র ইমেইলের মাধ্যমে পাঠানো লেখাই গ্রহন করা হবে। আমাদের লেখা পাঠাতে মেইল করুন [email protected]
৫। আমাদেরকে মেইল পাঠানোর সময় অবশ্যই ব্লগ নাম, ব্লগ ইউআরএল এবং সরাসরি যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে।
৬। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে।
৭। লেখা পাঠাবার শেষ সময়ঃ ২৫ শে নভেম্বর, বিকাল ৪ টা।

বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
২৪৮টি মন্তব্য ৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×