অভিনন্দন টাইগার্সঃ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারবৃন্দ, আপনাদের নিশ্চয় মনে আছে ২০১২ সালের এশিয়া কাপের সেই ফাইনাল ম্যাচের কথা। পাকিস্তানের বিপক্ষে সেই দুই রানের পরাজয়, সাকিব- মুশফিকদের অশ্রু সজল আলিঙ্গন আর কোটি মানুষের হাহাকারে বিভীষিকাময় সেই রাত্রির কথা? আজকে বাংলাদেশ সেই পাকিস্তানকে স্বাধীনতার মাস মার্চে, এশিয়া কাপেই হারিয়ে ফাইনালে উঠল। আনন্দ কি লিখে প্রকাশ করা যায়? বোধকরি যায় না, সৃষ্টিকর্তা আমাদেরকে সেই ক্ষমতা দেন নি। তবে হয়ত আজকের দিনের কথা ভেবে তিনি সেদিন মিটিমিটি হাসছিলেন। টি-টুয়ান্টি ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। টাইগাররা নিজেরাও নিজেদের সামর্থ্য প্রমাণে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলো, কিন্তু এই এশিয়াকাপে তারা নিজেদের সামর্থ্য খুব দারুন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের বিপক্ষে এই বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক। এবার পালা ভারতের।







এই ঐতিহাসিক জয়ের জন্য টাইগারদেরকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
ছবি কৃতজ্ঞতাঃ ইএসপিএন
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন