সাম্প্রতিক সময়ে ব্লগের পরিবেশ অস্থিতিশীলকারী/বিনষ্টকারী ব্লগারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, সুস্থ ব্লগীয় পরিবেশ বিনষ্ট করতে বেশ কিছু নিক থেকে ক্রমাগত ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ফ্লাডিং করা হচ্ছে। আমরা লক্ষ্য করে যাচ্ছি, আমাদের উন্মুক্ত রেজিষ্টেশন প্রক্রিয়া এবং তাৎক্ষনিক মন্তব্য করার ইতিবাচক সুযোগটির অপব্যবহার করে প্রতিমুহূর্তে নতুন নতুন নিক খুলে কেউ কেউ ব্লগের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে।
যদিও আমরা এক ব্যক্তির একাধিক নিক রেজিস্ট্রেশন সমর্থন করি কারণ অনেক ব্লগারই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন এবং বিভিন্ন বিষয়ে স্বতন্ত্র লেখার পারদর্শিতা প্রদর্শন করতে সক্ষম। কোন ব্যক্তি একাধিক নামে/নিকে বিভিন্ন আঙ্গিকে নিজেকে প্রকাশ/ প্রমাণ করতে পারার বিষয়টি অত্যন্ত ইতিবাচক এবং বিশেষ গুনের বলে আমরা বিবেচনা করি।
তবে কেউ যদি একাধিক নাম/ নিক থেকে, যে কোন ভাবে ব্লগের স্বাভাবিক পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তার ব্লগিং সুবিধা স্থগিত করার পাশাপাশি উপযুক্ত আইনগত ব্যবস্থাও গ্রহণ করার প্রস্তুতি চলছে।
ব্লগে দায়িত্বশীল এবং সুস্থ পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। দায়িত্বশীল ব্লগিং এ আমরা সবার পাশে আছি।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুন
থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন