“একুশ” আমার কাছে সবসময় কিছু প্রকাশ করে। একুশের মাঝে আমি যেন কিছু অনুভব করি। নিঃশব্দের মাঝে যেন কিছু শব্দময় বোধ। আজ এই কবিতায় তার খানিকটা প্রকাশ করার চেষ্টা করেছি। প্রথম চার ছত্র বলছে একুশের বিশালতা এবং বদলে দেয়ার ক্ষমতার কথা। পরবর্তী চার ছত্রে আছে একুশে ফেব্রুয়ারির ঠিক সেই মুহূর্তের বর্ণনা, পরের চার ছত্র বলছে একুশের অর্জন এবং তার আজকের দিনে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া, এবং সর্বশেষ চার ছত্র জানাচ্ছে আমি এবং আমরা কিভাবে একুশকে অনুভব করি।
একুশ মানে...
একুশ মানে দমকা হাওয়া,
উড়িয়ে নেয়া ঘূর্ণিঝড়,
একুশ মানে বদলে যাওয়া
আকাশ-পাতাল-তেপান্তর।
একুশ মানে বারুদ মাখা
আমার ভাইয়ের রক্ত লাল,
একুশ মানে সালাম-বরকত,
একুশ মানে মহাকাল।
একুশ মানে মায়ের জন্য
ছিনিয়ে আনা নূতন প্রাণ,
একুশ মানে তোমার-আমার
একই সুরে ভিন্ন গান।
একুশ মানে জাগ্রত বোধ,
একুশ আমার অহঙ্কার,
একুশ যেন আমার মাঝে
'আমি' হওয়া আরেকবার।
২০ ফেব্রুয়ারি ২০১০
ডাবলিন, আয়ারল্যান্ড।
আলোচিত ব্লগ
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।