somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডায় পোষ্টিং নিয়ে এসে ৪৫ কূটনীতিকের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

২২ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুনদেশ ডটকম
কূটনৈতিক প্রতিনিধি হিসেবে কানাডায় পোষ্টিং নিয়ে অন্তত ৪৫জন কূটনীতিক কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুসারে,সেপ্টেম্বর ২০০৯ থেকে সেপ্টেম্বর ২০১০ পর্যন্ত এক বছরেই ৪৫ জন কূটনীতিকের পক্ষে ২৫টি আবেদন জমা হয়েছে । তথ্যপ্রাপ্তির আইনের আওতায় মন্ত্রণালয়ের এই নথিটি সংগ্রহ করে তারই ভিত্তিতে বার্তা সংস্থা কিউএমআই এজেন্সীর এই খবর দিয়েছে।
রাজনৈতিক আশ্রয় চাওয়া কূটনীতিকরা কোন দেশের বা তাদের পরিচয় সম্পর্কে অবশ্য কোনো তথ্য দিতে রাজি হয়নি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, কোনো দেশের কূটনীতিক হিসেবে নিয়োগ নিয়ে কানাডায় আসার পরবর্তী সময়কালের তার অবস্থান এবং তৎপরতা গোপনীয়তা আইনের আওতায় সংরক্ষিত ।

তবে এক বছরে এতো বিপুল সংখ্যক কূটনীতিকের রাজনৈতিক আশ্রয় পাওয়ার ঘটনায় কানাডা সরকারও বিচলিত। তবে কেউ যাতে ভুল তথ্য দিয়ে আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে তারা সজাগ রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। তবে ইমিগ্রেশন মন্ত্রী জেসন কেনি বার্তা সংস্থাটিকে বলেছেন,কূটনীতিকরা যদি কানাডার উদারতার সুযোগ নিয়ে নিয়মের অপব্যবহার করে সেটি হবে দু:খজনক এবং উদ্বেগের।

পরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ক্লদে রওশন বলেছেন, কেউ রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর তার আর কূটনৈতিক পদমর্যাদা থাকে না। যখন কোনো বৈদেশিক কূটনৈতিক প্রতিনিধি রাজনৈতিক আশ্রয় চান তখন পররাষ্ট্রমন্ত্রণালয় নিয়মমাফিকই অবহিত হয়। রাজনৈতিক আশ্রয়প্রার্থী কূটনীতিকদের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের কাছে আছে বলেও তিনি স্বীকার করেন। তবে গোপনীয়তা আইনের কারনে এ সংক্রান্ত কোনো তথ্যই তিনি প্রকাশ করতে সম্মত হন নি।

ইমিগ্রেশন মন্ত্রী জেসন কেনি বলেছেন, যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তাদের যথেষ্ট যুক্তি এবং আশ্রয় চাওয়ার মতো কারন থাকতে পারে। কোনো দেশে যদি সামরিক অভ্যুত্থান বা সরকারের পরিবর্তন হয়, এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নিজদেশে ফিরে যাওয়ার পর রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার আশংকা থাকে তাহলে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতেই পারেন। মন্ত্রী বলেছেন, সরকার ভালোভাবে যাচাই বাছাই করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যাতে কেউ ভূয়া আবেদন করে কানাডার উদারতার সুযোগ নিতে না পারে।

ইমিগ্রেশন এণ্ড রিফিউজি বোর্ডের মুখপাত্র চার্লস হকিন্স বলেছেন, রাজনৈতিক আশ্রয়প্রার্থী প্রতিটি ব্যক্তিই সমান অধিকার এবং সুযোগ পান বলে কূটনীতিকদের নামধাম আলাদাভাবে নথিভূক্ত করা হয় না। প্রতিটি আবেদনই আবেদনের সঙ্গে সংযুক্ত নথিপত্র,যুক্তি ইত্যাদি বিশ্লেষন করে সিদ্ধান্ত নেওযা হয়।
http://www.notundesh.com/shirshokhobor.html
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×