somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুনদেশের কলাম লেখককে কানাডীয়ান মন্ত্রীর চিঠি

১৩ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুনদেশের কলাম লেখককে কানাডীয়ান মন্ত্রীর চিঠি
সকল আইনি প্রক্রিয়া নিষ্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে দেশ থেকে বহি:ষ্কার করা যায় না।
নতুনদেশ ডটকম
কানাডা সরকারের পাবলিক সেফটি মন্ত্রী ভিক টওউস বলেছেন, সকল আইনি প্রক্রিয়া নিষ্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে দেশ থেকে বহি:ষ্কার করা যায় না। তবে সিবিএসএ এবং কানাডা সরকার কানাডার ইমিগ্রেশন আইনের সমতাভিত্তিক এবং ন্যায্য প্রয়োগে অঙ্গীকারাবদ্ধ।নতুনদেশের নিয়মিত কলামলেখক মন্ট্রিয়লে বসবাসরত সাংবাদিক গোপাল সেনগুপ্তেক পাঠানো এক চিঠিতে মন্ত্রী এই মন্তব্য করেছেন।

নতুনদেশের কলামিষ্ট এবং ফ্রি ল্যান্স সাংবাদিক গোপাল সেন গুপ্ত বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীকে কানাডা থেকে বহি:ষ্কারে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়ে প্রধানমন্ত্রী স্টিফেন হারফারকে ইমেইল করেছিলেন বছর। ই মেইল পাঠানোর পর পরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে চিঠি পাবলিক সেফটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাবলিক সেফটি মন্ত্রণালয় থেকেও গোপাল সেনগুপ্তকে চিঠি লিখে শিগগিরই ডাকযোগে উত্তর দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সাংবাদিক গোপাল সেনগুপ্ত মন্ত্রনালয় থেকে কোনো উত্তর পান নি। গত নভেম্বর মাসের শেষ দিকে ফেডারেল সরকারের পাবলিক সেফটি মন্ত্রী তাকে দীর্ঘ চিঠি পাঠান। বাংলাদেশে অবস্থান করায় গোপাল সেন গুপ্ত সম্প্রতি চিঠিটি হাতে পান।

সম্প্রতি পাবলিক সেফটি মন্ত্রী বিক টওউস গোপাল সেনগুপ্ত দীর্ঘ একটি চিঠি পাঠান। চিঠিতে মন্ত্রী বলেন,’ নুর চৌধুরীর ব্যাপারে আপনার চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমার পূর্বসূরী মাননীয় পিটার ভ্যান লোন এর কাছে পাঠানো হয়েছিলো। কিন্তু বিদ্যামান গোপনীয়তা আইন নুর চৌধুরীর লিখিত অনুমোদন ব্যতিরেকে তার সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাকে দেওয়া থেকে বিরত রাখছে। কিন্তু কিছু সাধারন তথ্য আমি আপনাকে দিতে পারবো।‘
চিঠিতে বলা হয়েছে, কানাডা বর্ডার সার্ভিস এজেন্সীর(সিবিএসএ) অন্যতম প্রাথমিক দায়িত্ব হচ্ছে কানাডার নাগরিকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং কানাডীযান সমাজের নিরাপত্তা নিশ্চিত করা। যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে অভিযুক্ত কোনো নাগরিকের জন্যে কানাডা যাতে ‘স্বর্গে’ পরিণত না হয় সেটি নিশ্চিত করাও কানাডা সরকারের অঙ্গীকার।‘
চিঠিতে ইমিগ্রেশন এণ্ড রিফিউজি প্রটেকশন এ্যাক্ট এর উল্লেখ করে বলা হয়, এই আইনে কানাডায় প্রবেশাধিকার পাওয়ার যোগ্য নয় এমন কোনো ব্যক্তি অথবা কারো বিরুদ্ধে ডিপোর্টেশন আদেশ হয়েছে এমন কোনো বিদেশি নাগরিককে বাস্তবিক অর্থে সম্ভব এমন দ্রুততম সময়ে দেশ থেকে বের করার দায়িত্ব সিবিএসএর।মানবাধিকার লংঘন,ফৌজদারি অপরাধ,সংঘবদ্ধ অপরাধ জাতীয় নিরাপত্তার সম্পৃক্ততা থাকলে সেক্ষেত্রে অগ্রাধিকারও দেওয়া হয়েছে। বিদেশি নাগরিকদের বহি::ষ্কারের বিষয়টি গ্রহণকারী দেশের শর্তাবলী এবং মামলার বিষয়ের উপর বহি:ষ্কারের প্রক্রিয়াটি নির্ভর করে।‘
চিঠিতে বলা হয়, কাউকে বের করে দেওয়ার ক্ষমতাই আইনগত ভাবে এদেশে আসা লোকদের প্রতি ন্যায়বিচার এবং ইমিগ্রেশন কর্মসূচীর গ্রহণযোগ্যতার মূখ্য বিষয়।কাউকে কানাডা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয় না । বহি:ষ্কারের আদেশ পাওয়া প্রতিটি ব্যক্তিই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। সকল আইনি প্রক্রিয়া নিষ্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে দেশ থেকে বহি:ষ্কার করা যায় না। এই প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে আপিল, বিচার বিভাগীয় পর্যালোচনা, এবং বহি:ষ্কার পূর্ববর্তী ঝুকিঁ পর্যালোচনা । আইনে দেওয়া সকল পথগুলো প্রতিপালন হওয়ার পর কানাডার আইন মান্য করে দেশ ছেড়ে চলে যাবেন এটাই কানাডা সরকার আশা করে।‘
চিঠিতে বলা হয়,’ কানাডার ইমিগ্রেশন কর্মসূচীর গ্রহণযোগ্যতা অক্ষুন্ন রাখতে সিবিএসএ অনুসন্ধান,ডিটেনশন এবং প্রবেশ অযোগ্য ব্যক্তির বহি:ষ্কার সহ আইনি সকল কার্যক্রম প্রয়োগ অব্যাহত রাখবে। ‘

চিঠিতে আশ্বস্থ করে বলা হয়,সিবিএসএ এবং কানাডা সরকার কানাডার ইমিগ্রেশন আইনের সমতাভিত্তিক এবং ন্যায্য প্রয়োগে অঙ্গীকারাবদ্ধ।
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

খিলাফত থেকে রাজতন্ত্র: মুসলিম শাসনব্যবস্থার এক ঐতিহাসিক বাঁক

লিখেছেন জুয়েল তাজিম, ২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

বই পর্যালোচনা | খিলাফত ও মুলুকিয়াত
লেখক: সাইয়েদ আবুল আ'লা মওদূদী

ইতিহাস শুধু রাজা-বাদশাহদের ক্ষমতা দখল, যুদ্ধবিগ্রহ কিংবা সাম্রাজ্য বিস্তারের গল্প নয়। ইতিহাসের ভেতরে লুকিয়ে থাকে রাষ্ট্র পরিচালনার দর্শন, ক্ষমতার চরিত্র, নেতৃত্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

কাজ করেন শ্রমিকরা, মজুরি নির্ধারণ করেন কারা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৮


দেশে পোশাক শ্রমিকদের নতুন বেতনকাঠামোর দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে যখন বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন, তখন আমাদের শিক্ষিত সমাজের অনেকের চোখ কপালে উঠে... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×