somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতি বছরে অভিবাসী নেওয়া কমিয়ে দিয়েছে কানাডা সরকার

১৫ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি বছরে অভিবাসী নেওয়া কমিয়ে দিয়েছে কানাডা সরকার
নতুনদেশ ডটকম
চলতি বছরে অভিবাসী হিসেবে কম সংখ্যক লোককে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা থেকে অর্থনৈতিক ক্যাটাগরিতে ৭ শতাংশ এবং দক্ষ শ্রমিক ক্যাটাগরিতে ২০ শতাংশ কম ভিসা ইস্যূ করার জন্যে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিবাসীর সংখ্যা কমিয়ে দেওয়ার সরকারি এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ভ্যাঙ্কুভারের একজন ইমিগ্রেশন আইনজীবী তথ্যপ্রাপ্তি অধিকারের আওতায় ইমিগ্রেশন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত দলিল দস্তাবেজ সংগ্রহ করলে অভিবাসন সংক্রান্ত সরকারের নতুন সিদ্ধান্ত প্রকাশ হয়ে পড়ে।

এ ব্যাপারে সিবিসি’র প্রশ্নোত্তর অনুষ্ঠানের এক প্রশ্নের জবাবে ইমিগ্রেশন মিনিষ্টার জেসন ক্যানি বলেছেন,কানাডা ২০১০ সালে সর্বোচ্চ ২ লাখ ৮১ হাজার অভিবাসী গ্রহন করেছে। লিবারেল পার্টি ক্ষমতায় আসার পর পরই অভিবাসী গ্রহনের হার কমিয়ে ১০৬ হাজার জন করেছিলো। সেই পরিমান থেকে বর্তমান সরকার বেশি সংখ্যক অভিবাসী নিচ্ছে।

কিন্তু পিতামাতা বা পিতমাতামহ ক্যাটাগরিতেও ভিসার পরিমান কমিয়ে দেওয়া হয়েছে বলে প্রশ্ন করা হলে ইমিগ্রেশন মন্ত্রী বলেন, অর্থনৈতিক ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা বাড়াতে তিনি দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রী বলেন,কানাডীয়ানদের কাছে অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধি। সরকারও সেটিকে গুরুত্ব দিচ্ছে।

ভ্যাঙ্কুভারের ইমিগ্রেশন আইনজীবী রিচার্ড কারল্যাণ্ড মন্ত্রীর বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, সরকার সামগ্রিক বিচারে অর্থনৈতিক ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা বাড়াচ্ছে না। অভিবাসনের জন্যে যতগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে চলতি বছরে অর্থনৈতিক ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা ৬.৬ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
তথ্যপ্রাপ্তির অধিকার আইনের আওতায় রিচার্ড কারল্যাণ্ড সরকারের চলতি বছরের অভিবাসী গ্রহনের লক্ষ্যমাত্রার হিসাব নিকাশ সংগ্রহ করেন। সরকারের কাছ থেকে পাওয়া তথ্যাদি বিশ্লেষন করে তিনি বলেন, ২০১১ সালের সরকারের লক্ষ্যমাত্রা পর্যালোচনায় দেখা যায়, ফেডারেল দক্ষ শ্রমিকের পরিমান কম নেওয়া হবে। তবে প্রাদেশিক কোটায় খানিকটা বাড়ছে। কানাডার জনসংখ্যা বৃদ্ধির ধীর গতি বিবেচনায় নিয়ে দক্ষ শ্রমিক কোটায় অভিবাসী বাড়ানোর দিকে নজর দেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
অবশ্য সিটিজেনশীপ অ্যাণ্ড ইমিগ্রেশন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ওই দলিলে চলতি বছরের অভিবাসী সংগ্রহের যে লক্ষ্যমাত্রা উল্লেখ করা আছে, আর প্রকৃতপক্ষে যে পরিমান অভিবাসী নেওয়া হবে তা এক নয়। কারন এই লক্ষ্যমাত্রাটি নির্ধারণ করা হয়েছে বহি:র্বিশ্বে যে পরিমান ভিসা দেওয়া হবে সেটি বিবেচনায় নিয়ে। কিন্তু কানাডার অভ্যন্তরে থেকেও অনেকে অভিবাসনের জন্যে আবেদন করবেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ শ্রমিক ক্যাটাগরি এবং বাবা মা -বা পিতামাতামহ ক্যাটাগরিতে লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ার ফলে চলতি বছরে অনিবার্য্যভাবেই কম অভিবাসী কানাডায় আসবে।
http://www.notundesh.com/shirshokhobor.html
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×