somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডায় এমপিদের সিভিলিটি ইনডেক্স’ (ভদ্রতা সূচক)

১২ ই জুন, ২০১১ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাসের জাতীয় নির্বাচনে চমক সৃষ্টি করে প্রধান বিরোধী দলীয় নেতার আসন ছিনিয়ে নেওয়া এনডিপি নেতা জ্যাক লেটন গত সংসদের সবচেয়ে ‘কম ভদ্র’ সাংসদ। হাউজ অব কমন্সে সংসদ সদ্যদের আচরন বিশেষ করে প্রশ্ন উত্তর পর্বে এমপিদের ব্যবহার বিশ্লেষন করে তৈরি করা সাম্প্রতিক এক সমীক্ষায় জ্যাক লেটন সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে।

ম্যাকমাষ্টার ইউনিভার্সিটি এবং টরন্টো ভিত্তিক একটি গবেষনা প্রতিষ্ঠান গত সংসদে অন্তত ৫০টি প্রশ্ন করেছেন বা উত্তর দিয়েছেন এমন সাংসদদের উপর একটি ‘সিভিলিটি ইনডেক্স’ (ভদ্রতা সূচক) তৈরি করেছে। শূণ্য থেকে ১০০ পর্যন্ত স্কেলে ভদ্রতার সূচকে বিরোধী দলীয় নেতা জ্যাক লেটন স্কোর করেছেন ৩৯। এটিই হচ্ছে সর্বনিম্ন স্কোর।অর্থ্যাৎ তিনি হচ্ছেন সবচেয়ে কম ভদ্র এমপি। তার ঠিক কাছাকাছি স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দলকে বিপর্যয়ে মুখে ঠেলে দিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়া লিবারেল পার্টির নেতা মাইকেল ইগনাটিয়েফ। তাঁর স্কোর হচ্ছে ৪০। এমপিদের মধ্যে সবচেয়ে ভদ্র এমপি হিসেবে বিবেচিত হয়েছেন কনজারভেটিভ পার্টির রোনা এমব্রোস। তবে ভদ্রতার সূচকে সবচেয়ে বেশি স্কোর পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার পিটার মিলিকেন। তার স্কোর হচ্ছে ৮০।

ভদ্রতার সূচকে সরকারি দলের সাংসদদের গড়পরতা স্কোর হচ্ছে ৫৪ আর বিরোধী দলের সাংসদদের স্কোর ৪৩। সামগ্রিকভাবে কানাডীয়ান এমপিদের ভদ্রতার স্কোর হচ্ছে ৪৯। প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এবং ব্লক কুইবেকো নেতা জিলেট ডুসেপ অবশ্য গড়পরতা এমপিদের চেয়ে বেশি স্কোর করেছেন। স্টিফেন হারপারের স্কোর হচ্ছে ৫০ আর ব্লক নেতার স্কোর ৫১। দলগত বিশ্লেষনে ভদ্রতার সূচকে এনডিপির স্কোর ৪১ আর লিবারেল পার্টির ৪২ ।

এনডিপি নেতা জ্যাক লেটন প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওযার পর তিনি ঘোষনা করেছেন, তার অগ্রাধিকার হচ্ছে সংসদে ‘ভদ্রতা’ ফিরিয়ে আনা। এখন অবশ্য তিনি নিজেরই সবচেয়ে ‘কম ভদ্র’ এমপির খেতাব পেলেন। দলীয় সূত্রগুলো অবশ্য এই সূচকের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে, সরকার যেহেতু ক্ষমতায় সে কারনেই তারা ধীরে স্থিরে ঠান্ডা মাথায় সংসদে ব্যবহার করতে পেরেছে। বিরোধী দলের বক্তব্যের প্রতি এক ধরনের উপেক্ষা দেখানোর প্রবণতা হিসেবেও তারা সংসদে ঠাণ্ডা আচরন করেছে। আপরদিকে জ্যাক লেটন এবং মাইকেল ইগনাটিয়েফকে সংসদে তাদের দাবিদাওয়া সরকারকে শুনতে বাধ্য করার জন্যেই ‘অভদ্র আচরন’ করতে হয়েছে। সূত্র: নতুনদেশ ডটকম
http://www.notundesh.com/shirshokhobor.html



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×