আমাদের বাংলাদেশে এখন খুন হওয়ার সংবাদ কোন অবাক করা সংবাদ নয়। কেননা আমাদের জন্য এসব এখন ডাল ভাত।
কয়েকদিন আগেই আমাদের সবার প্রিয় জাফর ইকবাল স্যারের উপর হামলা হয়ে গেল। যে অমানুষদের ইচ্ছা স্যার কে শেষ করে দেওয়া, তাদের একটাই কথা তিনি ধার্মিক নন। তিনি নাস্তিক!
প্রথমত, তারা এত ধর্ম ধর্ম করে অথচ এই ব্যাপারটা তাদের মত গুণীজনের কিভাবে জানা নেই আমি বুঝি না যে আমাদের ধর্মে কাউকে আস্তিক বা নাস্তিক ঘোষণা দেওয়ার অধিকার আল্লাহ কোন মানব জাতিকে দেননি। এটা স্বয়ং আল্লাহ নির্ধারন করবেন কে আস্তিক আর কে নাস্তিক।
দ্বিতীয়ত, আমাদের ধর্মে কোন একজন মানুষকে মেরে ফেলা পুরো মানবজাতিকে মেরে ফেলার সমান। অথচ এই সো কোল্ড ধার্মিক গোষ্ঠী এই ঘৃণ্য হত্যাকেই বেঁছে নিল??
ধর্মের 'ধ' না জানা মানুষ(!?) কি না স্যারকে ধর্ম শিখাতে আসে!
এই পাপীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা রাখি!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



