somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনস্টিপেশন (কোষ্ঠ কাঠিন্য)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনস্টিপেশন কী? সপ্তাহে তিনবারের চেয়ে কম কঠিন পায়খানা হলে একে বলে কনস্টিপেশন। আরো কিছু অসুবিধা যা কনস্টিপেশন হলে হয়- পায়খানার সময় রোগীকে চেষ্টা করে চাপ প্রয়োগ করতে হয়, রোগীর মনে হয় পায়খানা পুরাপুরি হয় নি, এবং পেটে বা মলদ্বারের আসে পাশে অস্বস্তি লাগে।
কাদের হয়? সাধারণত বয়স্ক মানুষের সমস্যা এটা। এক সমীক্ষায় দেখা গেছে ৬৫ বছর বয়সের উপরে ৩০% মানুষ ল্যাক্সেটিভ (পায়খানা সহজ করার ওষুধ) ব্যবহার করে। কিছু কিছু অবস্থায় যেমন দীর্ঘদিন শয্যাসায়ী বয়স্ক রোগী, মলদ্বার বা অন্ত্রের ক্যান্সার বা আরো কিছু অসুস্থতা যেমন, ডায়াবেটিস, পারকিনসনস ডিজিজ, ডিমেনশিয়া, স্ট্রোক, হাইপোথাইরয়ডিজম, ডিপ্রেশন, ক্যালসিয়াম আধিক্য, কিছু কিছু ওষুধ যেমন আয়রন, ওপিয়েটস, ক্যালসিয়াম এন্টাগোনিস্ট, এন্টিকোলিনার্জিক ওষুধ, অথবা বেশ কয়েক প্রকারের ওষুধ একসাথে খেতে হয় এমন বয়স্ক রোগীদের কনস্টিপেশন হয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে খাদ্যে যথেষ্ট পরিমাণ আঁশ বা ফাইবার না থাকা। গর্ভাবস্থায়ও কনস্টিপেশন দেখা দেয়।
চিকিৎসাঃ ১। সাধারণ চিকিৎসা- বেশীরভাগ রোগীর সাধারণ কনস্টিপেশন হয় যাতে রিএশিউরেন্স এবং কিছু সাধারণ করনীয় বলে দিলে রোগী অনেকাংশে ভাল হয়ে যায়। যেমন;
ক। পরিমিত ব্যায়াম
খ। সঠিক পায়খানার অভ্যাস (টয়লেট ট্রেনিং) [যেমন প্রতিদিন সকালে বা নির্দিষ্ট কোন সময়ে টয়লেটে গিয়ে পায়খানার চেষ্টা করা (পায়খানা হোক বা না হোক)]
গ। অধিক পরিমানে আঁশ যুক্ত খাবার খাওয়া
ঘ। যথেষ্ট পরিমাণ পানি ও পানীয় পান করা
ঙ। দুঃশ্চিন্তা পরিহার করা।
যদি উপরের নিয়ম ব্যার্থ হয় তবে ল্যাক্সেটিভ দেয়া যেতে পারে। তিন ধরণের ল্যাক্সেটিভ সাধারণত দেয়া হয়। খেয়াল করবেন এই ল্যাক্সেটিভ গুলো সাধারণতঃ দীর্ঘমেয়াদী কনস্টিপেশনে দেয়া হয়।
১। বাল্ক ফরমিং ল্যাক্সেটিভ যেমন ক) মিথাইল সেলুলোজ খ) ইসবগুলের ভূষি
২। অসমোটিক ল্যাক্সেটিভ যেমন ক) লাক্টিউলোজ খ) ম্যাগনেসিয়াম সালফেট
৩। স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ যেমন ক) ডুরালাক্স ১-২ বড়ি রাতে শোয়ার সময় খ) ল্যাক্সেনা ৬০০ মিঃগ্রাম ২-৪ বড়ি রাতে শোয়ার সময়।
স্বল্পস্থায়ী বা একিউট কনস্টিপেশনের চিকিৎসা;
হসপিটাল বা ক্লিনিকে এনেমা দেয়া হয়। অথবা ওষুধও ব্যবহার করা হয়।
তবে বাসায় সাধারণত ওষুধ ব্যবহার করা হয়। যেমনঃ
ক) লিকুইড প্যারাফিন ১০ মিঃলিঃ সকালে একবার এবং রাতে একবার।
খ) ক্যাস্টর অয়েল ১৫ – ৪৫ মিঃলিঃ দিনে একবার।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
আপনাদের সুস্থতা কামনা করে আপাতত শেষ করছি। ধন্যবাদ!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×