somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ : কর্মজীবী নারীর বর্ণাঢ্য শোভাযাত্রা: জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষণার দাবি

০৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় নারী উন্নয়ন নীতি-’৯৭ ঘোষণা, নারী শ্রমিকদের গৃহে বা কর্মক্ষেত্রে তাদের অবদান ও শ্রমের যথাযথ স্বীকৃতি ও মর্যাদার দাবি জানানো হয় আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদযাপন বিষয়ক সমাবেশে।
নারী দিবসের শতবর্ষে ‘করো অঙ্গীকার, বৈষম্য-শোষণ ও সহিংসতামুক্ত বিশ্বে থাকবে নারীশ্রমের স্বীকৃতি ও সমঅধিকার’—এই স্লোগান নিয়ে কর্মজীবী নারী গতকাল বৃহস্পতিবার মুক্তাঙ্গনে নারী শ্রমিক সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষে নারীদের জন্য শোষণ, বৈষম্য আর সহিংসতা রুখতে শ্রেণী-পেশা নির্বিশেষে সুদৃঢ় ঐক্য ও আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী এবং ঘোষণাপত্র পাঠ করেন সমন্বয়ক আরিফা আক্তার অনু।
সমাবেশে শিরীন আখতার বলেন, সমাজ গঠনের হাতিয়ার নারী শ্রমিক। নারী শ্রম সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ১৮৫৭ সালে সুঁই কারখানার শ্রমিক নারীরা যে দাবি নিয়ে আন্দোলন করেছিল এবং যার ফলশ্রুতিতে ১৯১০ সালে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা, আজ সেই দিবসের শতবর্ষে এসেও নারী শ্রমিককে একই দাবিতে লড়াই করতে হচ্ছে। নারী দিবসের প্রাক্কালে ‘গরীব এন্ড গরীব’ গার্মেন্ট-এর ১৩ জন নারী শ্রমিক লাশ হয়ে তারই প্রমাণ করে দিয়ে গেলেন। একই ঘটনার তদন্তে প্রমাণিত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ও শাস্তি দিতে হবে। তাই নারী শ্রমের স্বীকৃতি ও সমঅধিকার অর্জনের সংগ্রাম চলবেই বলে হুশিয়ার করেন শিরীন আখতার।
সমাবেশে বক্তারা বলেন, হাজারো নির্যাতন সহ্য করে নারীরা অনেক চ্যালেঞ্জিং পেশায় সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সুস্থ শ্রম পরিবেশ ও ন্যায্য শ্রম অধিকার নিশ্চিত করা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই রাজনৈতিক দল, রাষ্ট্র, প্রশাসন, ট্রেড ইউনিয়ন, সরকারসহ সকলের দায়িত্ব নারীর জন্য কর্মবান্ধব পরিবেশ। চলার পথের সব বাধা দূর করার জন্য এখন দরকার নারীদের বৃহত্তর ঐক্য।
সমাবেশে নারী শ্রমিকরা জাতীয় নারী উন্নয়ন নীতি-১৯৯৭ ঘোষণা ও বাস্তবায়ন, ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার, নারী-পুরুষ সমকাজে সমমজুরি, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ কর্মপরিবেশ, সর্বস্তরে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব, গ্রামীণ নারী শ্রমের স্বীকৃতি প্রদান, কৃষি শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ শ্রম আইন, ট্রেড ইউনিয়নের সব স্তরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তোলেন। একই সঙ্গে জাতীয় সংসদ কার্যকর করতে এবং জাতীয় সংসদে নারী ইস্যুসমূহ উত্থাপন করে আইন প্রণয়ন ও বাস্তবায়নে দলমত নির্বিশেষে নারী ককাস গঠন করতে হবে।
সমাবেশে জাগরণের গান পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পীরা। সমাবেশ শেষে বেলুন ও পতাকা সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে পল্টন-ডিআইটি-দৈনিক বাংলা হয়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×