শেখ হাসিনার বিরুদ্ধে নভোথিয়েটার মামলার পর মিগ-২৯ মামলাও বাতিল করেছে হাইকোর্ট। এ মামলাটিও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়ের করা হয়েছিলো।
মিগ-২৯ মামলা বাতিল করে মঙ্গলবার হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবে অসৎ উদ্দেশ্যে এ মামলা করা হয়।
মামলাটি করেছিলো বিলুপ্ত র্দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায়। এতে বলা হয়, আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপর ছয় আসামির পদক্ষেপে রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে তার বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনা রিট আবেদন করেন।
ওই রিট আবেদনের রায়ে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ বলেছে, শেখ হাসিনার ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্ষুণ� করার জন্য এ মামলা দাায়ের করা হয়। আইনের দৃষ্টিতে এ মামলার যৌক্তিকতা ছিলো না।
রায়ে বলা হয়, অর্থ আত্মসাত বা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা- কোনো অপরাধের উপাদান এ মামলায় নেই। যে ধারায় এ মামলা করা হয়েছে, তার উপাদান বিদ্যমান না থাকায় এ মামলার আইনগত ভিত্তি নেই। তাই এ মামলা বাতিল করা হলো।
রায়ের প্রতিক্রিয়ায় হাসিনার কৌঁসুলি ফজলে নূর তাপস বলেন, "শেখ হাসিনার ইমেজ ক্ষুণ� করতে এ মামলা হয়েছিলো। সত্য যে প্রকাশ হয়, তা আবার প্রমাণিত হলো।"
"মামলা রায়ে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে এ ধরনের মামলা কখনো করা উচিত নয়। এ মামলা দায়ের করে শেখ হাসিনার মৌলিক অধিকার ক্ষুণ� করা হয়েছে", বলেন তাপস।
শুনানিতে হাসিনার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও আব্দুল মতিন খসরু। এছাড়া এ মামলার বিষয়ে অ্যাডভোকেট আনিসুল হক ও ব্যারিস্টার মওদুদ আহমেদেরও বক্তব্যও শোনে আদালত।
নভোথিয়েটার প্রকল্প নিয়ে হাসিনার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলাও বাতিল করেছিলো বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ। গত ৪ মার্চ সে রায় হয়।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।