somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানভির খান
আমি লিখবো আপনাদের

এবার অনলাইনে কেনাকাটা হবে ইচ্ছা মতো । বাংলাদেশ দেশ এর প্রথম ইকমার্স ডিরেক্টরী এন এস হাট

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্যকল্প ১­*:
মীম জামদানি শাড়ীর খুব ভক্ত। প্রায়ই সে মার্কেটে গিয়ে জামদানি শাড়ী কিনে।কিন্তু নতুন চাকরীতে ঢোকার পর মার্কেটে যাওয়ার সময় বের করাই তার জন্য কষ্ট হয়ে যায়। অনেক দিন ধরে তার শাড়ি কিনতে যাওয়া হয় না, এর মধ্যে একদিন সে ফেসবুকে এড দেখে একটা প্রতিষ্ঠিত ইকমার্স সাইটে জামদানি শাড়ির অর্ডার দেয়। যথাসময়ে শাড়ী হাতে পেয়ে খুব খুশি হয়। পরের দিন সহকর্মীদের সাথে যখন সে বিষয়টি শেয়ার করে তখন সে জানতে পারে বাংলাদেশে আরো বেশ কিছু ইকমার্স সাইট আছে যেখানে আরো ভালো ভালো শাড়ী ন্যায্য দামে পাওয়া যায়। তখন তার মনটা একটু খারাপই হয়ে যায়। আহা আগে যদি জানত তাহলে আরো একটু দেখে শুনে আরো বিভিন্ন সাইটে ঢু মেরে হয়ত আরো সুন্দর একটা শাড়ী কিনতে পারত। সে তার পরের শাড়ীটা কেনার জন্য অনলাইনে খোঁজা শুরু করে। কিন্তু একটা পর্যায়ে সে অবাক হয়ে আবিস্কার করে অনলাইনে এমন কোন সাইট নেই যেখানে বাংলাদেশের সবগুলো ইকমার্স সাইটের তথ্য পাওয়া যাবে। যদি থাকত তাহলে তার মত সাধারন ক্রেতাদের জন্য অনেক উপকার হত।
দৃশ্যকল্প ২*:
মিজান সাহেব আজ কয়েক বছর ধরে জামদানি শাড়ি নিয়ে কাজ করেন, মূলত দেশীয় এই পন্যের ঐতিহ্যকে সবার কাছে তুলে ধরা এবং এই শিল্পকে একটু হলেও সাপোর্ট দেওয়া তার মূল উদ্দেশ্য। বেশ কিছুদিনের পরিকল্পনার পর তিনি সিদ্ধান্ত নিলেন ইকমার্স ব্যাবসায়ে যোগ দেওয়ার। প্রাথমিক সকল প্রস্তুতি শেষ করতেই তার বেশ অনেকখানি টাকা বেরিয়ে গেল। ব্যাবসায়ের প্রচারনা করতে গিয়ে একটা বিষয় তাকে বেশ ভাবিয়ে তুলল। এতোদিন তিনি তার শো-রুমের মাধ্যেমে জামদানি শাড়ি বিক্রি করে এসেছেন। শো-রুম চালাতে গিয়ে তিনি দেখেছেন যখন কেউ শাড়ী কেনার জন্য আসে তখন সে / তারা কোন একটা শো-রুমের উদ্দেশ্যে আসুক বা না আসুক আশে পাশের বেশ কিছু শো-রুমে ঢোকে, পছন্দমাফিক কেনাকাটা করে। কিন্তু অনলাইনে সবাই যে যার মত প্রচারনা চালায়। কিন্তু বাংলাদেশে কোন নির্দিষ্ট পন্য কোন কোন ওয়েবসাইটে পাওয়া যায়, কি কি পণ্য পাওয়া যায় এসব তথ্য যদি এক জায়গায় পাওয়া যেত তাহলে অন্য অনেক সাইটের পাশাপাশি তার সাইটে হয়ত অনেক ক্রেতা ঘুরতে আসতেন।
প্রিয় পাঠক, আশা করি আপনারা এই দুই দৃশ্যকল্প থেকে বুঝতে পারছেন একটা ই-কমার্স ডিরেক্টরি এই মূহুর্তে বাংলাদেশের ই-কমার্স সেক্টরের জন্য কতো প্রয়োজণীয় একটা ধারনা।
বাংলাদেশে এখন শত শত ইকমার্স সাইট ব্যাবসায় পরিচালনা করছে। প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন সাইট। একদিকে ক্রেতারা যেমন সব ইকমার্স সাইট সম্পর্কে জানে না বা জানতে পারছে না, অন্য দিকে ক্ষুদ্র বা মাঝারী ই-কমার্স ব্যাবসায়ীরাও প্রচারনার প্রতিযোগিতায় প্রতিনিয়ত হেরে যাচ্ছেন বড় পুঁজির কাছে।
এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে এন এস হাট ( nshut.com ) টীম কাজ করছে। আমরা আমাদের গবেষনায় দেখেছি অনেক ক্রেতাই জানেন না কোন পন্যটি কোন সাইটে পাওয়া যায়। সেই সাইটটি নির্ভরযোগ্য কি না। এসব তথ্য না জানার কারনে ব্যাবসায়িক প্রচারনা বা পরিচিতজনদের কাছ থেকে শুনেই সিদ্ধান্ত নেন কোন পণ্যটি কোন সাইট থেকে কিনবেন। ফলে যাদের প্রোমশনের জন্য বড় বাজেট থাকে বা যারা খুব বড় মাত্রায় প্রচারনা চালাতে পারেন তারা ভালো পরিমান পন্য বিক্রয় করতে পারেন আর ক্ষুদ্র বা মাঝারী ই-কমার্স ব্যাবসায়ীরা ভোগেন বিক্রয় মন্দায়।
এই চিত্রকে বদলে দিতে এন এস হাট ( nshut.com ) চালু করেছে বাংলাদেশের সর্ব প্রথম ওয়েব ভিত্তিক ইকমার্স ডিরেক্টরী তৈরীর। যেখানে পাওয়া যাবে বাংলাদেশের সকল ইকমার্স ওয়েবসাইটের পন্য-শ্রেনী ভিত্তিক তালিকা, সংশ্লিষ্ট সাইটগুলোর বিবরন, যোগাযোগের ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা, ক্রেতাদের মতামত ... এবং থাকছে আরো অনেক অনেক চমক।

তো আর দেরী কেন? আজই ভিজিট করুন http://www.nshut.com এ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×