
জীবনটা যেন কোন এক ভোরের
ঘাসের উপর পরে থাকা শিশিরকনা।
যার শুরুটা হয়েছিলো অন্ধকারে,
আর আলোর শুরুতেই তার মরন।
শত মিনতি করেও সে তার আবেগ,
অনুভূতি গুলো অপেক্ষায় থাকা
তীব্র আলোকে বোঝাতে পারে না।
যে তার অস্তিত্ব কে সে আর কিছুটা সময়
ধরে রাখতে চায় এই অপরুপা আলোময় পৃথিবীতে।
এটা ভাবতে ভাবতেই তার অস্তিত্ব নিরবে
হারিয়ে যায় ঘাসের বুক থেকে।
কিন্তু সে বুঝতেই পারে না যে,
তার এই চাওয়া পূরণ হবার নয়।
ঠিক তেমনই কখনো কখনো আমরা আমাদের
আবেগ অনুভূতি গুলো কাউকে বোঝাতে পারিনা।
কিন্তু আমরা বুঝতেই চাই না যে সেই
অনুভূতির কোন মূল্যই নেই কারো কাছে।
#ছবিঃ এন আর মাহমুদ
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



